ইসরাইলের সাবেক সেনাপ্রধানের ফোন ও ব্যক্তিগত তথ্য হ্যাক!

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার ছায়া যুদ্ধ এবার এক নতুন মাত্রায় পৌঁছেছে। ইরান-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হ্যাকার গোষ্ঠী ‘হান্দালা’ দাবি করেছে যে, তারা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভির মোবাইল ফোন এবং বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করতে সক্ষম হয়েছে। প্রমাণ হিসেবে তারা হালেভির কয়েক ডজন ব্যক্তিগত ছবি এবং গুরুত্বপূর্ণ পরিচয়পত্র ইন্টারনেটে প্রকাশ করেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হ্যাকার গোষ্ঠী তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, তারা হালেভির ডিভাইস থেকে প্রায় ১৯ হাজারেরও বেশি অতি-গোপনীয় ছবি এবং ভিডিও সংগ্রহ করেছে। এই তথ্যগুলো ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত হালেভির দায়িত্ব পালনকালীন সময়ের। হ্যাকারদের দাবি অনুযায়ী, তাদের সংগ্রহে থাকা তথ্যের মধ্যে বিভিন্ন গোপন বৈঠক, ক্রাইসিস রুম, সামরিক মানচিত্র এবং কমান্ড সেন্টারগুলোর অতি ক্ষুদ্র খুঁটিনাটি বিবরণও রয়েছে।


বিবৃতিতে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আপনার সব গোপন স্থাপনা, মানচিত্র এমনকি কমান্ড সেন্টারের ক্ষুদ্রতম অংশও আমাদের কাছে খোলা বইয়ের মতো।

সামাজিক  মাধ্যমে হান্দালা বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যেখানে সাবেক এই সেনাপ্রধানকে সামরিক ঘাঁটি পরিদর্শন করতে এবং উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে দেখা যাচ্ছে। তবে উদ্বেগের বিষয় হলো, হ্যাকাররা হালেভির ব্যক্তিগত জীবনের ছবি, যেমন পরিবারের সাথে সময় কাটানো বা শরীরচর্চা করার ছবিও ফাঁস করেছে। এমনকি হালেভি এবং তার স্ত্রীর পরিচয়পত্রের  ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের একটি বিশ্বস্ত সূত্র ফাঁস হওয়া এই ছবিগুলোর সত্যতা নিশ্চিত করেছে। তবে, হালেভির প্রতিনিধি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই ‘হান্দালা’ হ্যাকার গোষ্ঠীটি গত মাসেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করে আলোচনায় এসেছিল। এবার তাদের নিশানায় শুধু হালেভি নন, বরং ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং বেনি গান্টজের মতো শীর্ষস্থানীয় ব্যক্তিদের নামও রয়েছে।


ইসরাইলের শীর্ষ সামরিক কর্তাদের ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা এতো সহজে ভেঙে ফেলা এবং হাজার হাজার গোপন নথি হাতিয়ে নেওয়ার এই দাবি সত্য হলে, তা তেল আবিবের জন্য এক বিশাল নিরাপত্তা বিপর্যয় হিসেবে গণ্য হবে। বিশেষ করে যেখানে ইসরাইল নিজেদের সাইবার নিরাপত্তায় বিশ্বসেরা বলে দাবি করে, সেখানে সাবেক সেনাপ্রধানের ব্যক্তিগত জীবন ও সরকারি নথি এভাবে প্রকাশ্যে আসা দেশটির গোয়েন্দা সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।

ইরানি হ্যাকারদের এই হানা প্রমাণ করে যে, বর্তমান ভূ-রাজনৈতিক লড়াই কেবল সীমান্তে সীমাবদ্ধ নয়, বরং এটি এখন পকেট থেকে ড্রয়িংরুম পর্যন্ত পৌঁছে গেছে। ইসরায়েলি নীতি নির্ধারকদের ব্যক্তিগত গোপনীয়তা এবং সামরিক নথির সুরক্ষা এখন এক বিশাল চ্যালেঞ্জের মুখে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর