মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত, ওমান উপকূলে উত্তেজনা

আপডেট : ১১ জুন ২০২৬, ০২:২৩ পিএম

ওমান উপকূলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের জলসীমায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে পালাউয়ের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনী এই হামলা চালায়, যার একটিতে কর্মরত ওই তিন ভারতীয় নাবিক নিহত হন। 

এদিকে বুধবারের এই প্রাণঘাতী হামলার পর ওমান উপকূলে বৃহস্পতিবার ভোরে নতুন করে আরেকটি জাহাজ দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যা চলতি সপ্তাহে এই অঞ্চলে এ ধরনের তৃতীয় ঘটনা। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন উপ-মিশন প্রধানকে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। আগামী সপ্তাহে গ্রুপ অব সেভেন (জি-৭) সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনার ঠিক আগে এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড়ো ধরনের অস্বস্তি তৈরি করেছে।  

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অবরোধ অমান্য করায় তারা ‘সেত্তেবেলো’ এবং ‘মারিভেক্স’ নামের দুটি তেলের ট্যাংকারকে অচল করে দিয়েছে। মার্কিন বাহিনীর দাবি, সেত্তেবেলো জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল এবং মারিভেক্স একটি ইরানি বন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। দুটি জাহাজেই ভারতীয় নাবিকেরা কর্মরত ছিলেন।  

ভারতের জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সেত্তেবেলো জাহাজে মার্কিন হামলার পর প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো উদ্ধার ও শনাক্তকরণের পর তাদের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ভারত সরকার।  

এদিকে তিন নাবিক নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ওমানের শিনাস বন্দরের কাছে আরেকটি জাহাজ সংক্রান্ত ঘটনা ঘটেছে। ‘ফরওয়ার্ড সীমেন’স ইউনিয়ন অফ ইন্ডিয়া’র তথ্যমতে, সর্বশেষ এই ঘটনায় জড়িত জাহাজটির নাম ‘এমটি জলবীর’।  এই নতুন জাহাজটিতে কোনো ভারতীয় নাবিক ছিলেন কিনা, তা ভারতীয় দূতাবাস নির্দিষ্ট করে জানায়নি। তবে দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আরও বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি।  

বুধবারের মার্কিন হামলার পর ভারত সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। রয়টার্সের সূত্র অনুযায়ী, ভারত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন উপ-মিশন প্রধানকে তলব করে এর বিরুদ্ধে নিজেদের কঠোর প্রতিবাদ নথিবদ্ধ করেছে।  রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই ঘটনা মার্কিন-ভারত কূটনৈতিক সম্পর্কে জলঘোলা করতে পারে, কারণ আগামী সপ্তাহে জি-৭ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। কৌশলগত অংশীদার হওয়া সত্ত্বেও মার্কিন হামলায় ভারতীয় নাগরিকদের মৃত্যুর এই ঘটনাটি ওই উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে।  

একাত্তর/এসি
সাম্প্রতিক যুদ্ধে ইরানের কৌশলগত আবু মুসা দ্বীপ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে দুই হাজারের বেশি প্রজেক্টাইল এবং প্রায় ৩০০টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি নিয়ে করণীয় নির্ধারণ করতে শুক্রবার শীর্ষ মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। হোয়াইট হাউসে...
হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত বৃহস্পতিবার যখন তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করলেন, তখন হয়তো ভাবেননি যে সাত সমুদ্র তেরো নদী পারের ইরান...
ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি জায়ান্ট স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় মহাযজ্ঞ, ২০২৬ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শেষ! বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর