লেভিটতে অভিনন্দন জানিয়ে মিনাব হত্যাকাণ্ড নিয়ে ইরানের খোঁচা

আপডেট : ১০ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত বৃহস্পতিবার যখন তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করলেন, তখন হয়তো ভাবেননি যে সাত সমুদ্র তেরো নদী পারের ইরান থেকে এমন এক ‘শুভেচ্ছা’ আসবে যা মুহূর্তেই খুশির আমেজকে বিষাদে রূপ দেবে।

নবজাতকের গালের আদুরে চুম্বনে তেহরান মনে করিয়ে দিল মিনাবের সেই বীভৎস রক্তপাতের কথা, যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ঝরে গিয়েছিল ১৬৮টি প্রাণ।

২৮ বছর বয়সী লেভিট তাঁর নবজাতক কন্যা ভিভিয়ান ওরফে ‘ভিভি’-র সাথে একটি স্নিগ্ধ ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, ১ মে ভিভি আমাদের পরিবারে এসেছে। আমরা আমাদের এই নতুন আনন্দের বুদবুদে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।

কিন্তু এই পোস্টে পানি ঢেলে দিয়ে আর্মেনিয়াস্থ ইরানি দূতাবাস থেকে এক বিস্ফোরক মন্তব্য করা হয়। অভিনন্দন জানিয়েই তেহরান লেভিটকে তীব্র আক্রমণ করে বলে, অভিনন্দন। শিশুরা নিষ্পাপ ও আদুরে। মিনাবের স্কুলে আপনার বস (ট্রাম্প) যে ১৬৮ শিশুকে হত্যা করেছেন এবং আপনি যেটির সাফাই গেয়েছেন, তারাও শিশু ছিল। নিজের শিশুকে চুমু খাওয়ার সময় ওই হতভাগ্য মায়েদের কথা একবার ভাববেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার দিন মিনাব শহরের একটি প্রাথমিক স্কুলে আঘাত হানে মার্কিন ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই হামলায় ৭৩ জন ছেলে ও ৪৭ জন মেয়ে শিশুসহ মোট ১৬৮ জন নিহত হয়। এছাড়া প্রাণ হারান ২৬ জন শিক্ষক এবং স্কুলের পাশের ক্লিনিকের কর্মীরাও।

এই ঘটনার পর লেভিট হোয়াইট হাউসে দাঁড়িয়ে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। এই কাজ শুধু ইরানি শাসনব্যবস্থার। অথচ নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বেরিয়ে আসে, মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তেই দেখা গেছে, নিশানা নির্ধারণে ভুলের কারণে ‘টমাহক’ মিসাইলটি সরাসরি ওই স্কুলে গিয়ে পড়েছিল।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই এই হামলার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করেছেন। গত ৭ মার্চ তিনি কোনো প্রমাণ ছাড়াই বলেন, তাঁর ‘ব্যক্তিগত অভিমত’ অনুযায়ী ইরানই এই কাজ করেছে। মজার ব্যাপার হলো, ইরানের অস্ত্রাগারে কোনো টমাহক মিসাইল নেই, যা শুধু আমেরিকারই বিশেষ সমরাস্ত্র।

পরবর্তীতে স্কুলে হামলার ভিডিও সামনে এলে ট্রাম্প বলেন, আমি এটি দেখিনি। এমনকি নিজের দেশের সামরিক বাহিনীর তদন্ত রিপোর্ট নিয়েও তিনি ‘কিছুই জানেন না’ বলে পাশ কাটিয়ে যান।


লেভিট বর্তমানে তাঁর মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন, তবে ইরানের এই কড়া জবাব তাঁকে মনে করিয়ে দিল যে কূটনৈতিক লড়াইয়ে ‘ব্যক্তিগত সুখ’ অনেক সময় বৈশ্বিক রাজনীতির নিষ্ঠুর দাবার ছক হয়ে দাঁড়ায়। একদিকে ওয়াশিংটনের বিলাসবহুল নার্সারিতে ভিভিয়ানের আগমনে উৎসবের রোশনাই, অন্যদিকে মিনাবের ধুলোবালিতে মিশে যাওয়া সেই ১৬৮ জন শিশুর মায়েরা আজও বিচারের অপেক্ষায়।

বিশ্ব মা দিবসে মাতৃত্বের এই আবেগঘন মুহূর্তকে ইরান যেভাবে রাজনৈতিক প্রতিবাদের ঢাল বানালো, তা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর