যদ্ধবিরতির ভঙ্গুর আবহে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান মেগা বৈঠক

আপডেট : ২১ জুন ২০২৬, ০৯:৩০ এএম

দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে সুইজারল্যান্ডে শুরু হচ্ছে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক।

এই লক্ষ্যে শনিবার ইরানের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও খুব শিগগিরই এই আলোচনায় যোগ দিতে রওনা হবেন বলে জানিয়েছেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববারের মধ্যেই এই দ্বিপাক্ষিক বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।


ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। এই দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ছাড়াও জাতীয় নিরাপত্তা, কেন্দ্রীয় ব্যাংক এবং তেল মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা শামিল রয়েছেন। ওয়াশিংটনের ১৪ দফা অন্তর্বর্তীকালীন চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য আঞ্চলিক বিরোধ মেটাতে আগামী ৬০ দিন এই আলোচনা চলার কথা রয়েছে।

সুইজারল্যান্ডে মূল আলোচনা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তেহরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরসিসি) কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বন্ধ ঘোষণা করে আলোচনার টেবিলে নিজেদের পাল্লা ভারী করার চেষ্টা করেছে।


লেবাননে ইসরাইলি অপরাধ এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনের দোহাই দিয়ে আইআরজিসি বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের এই অন্যতম প্রধান নৌপথ দিয়ে কোনো জাহাজকে চলাচল না করার কড়া হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরানের এই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারও ৫৫টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পারাপার করেছে এবং বিশ্ববাজারে ১৭ মিলিয়নেরও বেশি ব্যারেল তেল সরবরাহ সচল রেখেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কোনো প্রমাণ ওয়াশিংটনের কাছে নেই এবং ট্রাম্পের চুক্তিটি শেষ পর্যন্ত টিকবে বলে তিনি আশাবাদী। ইতিমধ্যে মার্কিন আলোচক জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ আলোচনার কারিগরি দিকগুলো খতিয়ে দেখতে সুইজারল্যান্ডে পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন।


সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চূড়ান্ত শান্তি আলোচনা শুরু করার অন্যতম প্রধান শর্ত ছিল লেবাননে ইসরাইল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা। মার্কিন কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল এবং ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২-ও নিশ্চিত করেছিল যে তাদের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সেনা বাহিনীকে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন।

তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় শনিবার লেবানন জুড়ে ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় ২০ জন নিহত হয়েছে বলে লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে। হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকার বিভিন্ন স্থানে এই হামলা চালায় ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহ রাতভর তাদের ওপর ৫০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা এর পাল্টা জবাব দিয়েছে।


অন্যদিকে, মার্কিন-ইরান চুক্তি থেকে সম্পূর্ণ বাইরে থাকা ইসরাইল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই চুক্তির কোনো পক্ষ নয় এবং লেবাননের দখলকৃত অঞ্চল থেকে তারা এখনই সেনা প্রত্যাহার করবে না। হিজবুল্লাহও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননের মাটিতে ইসরাইলকে এভাবে একতরফা ‘হামলা চালানোর স্বাধীনতা’ তারা দেবে না।

লেবাননের এই ভঙ্গুর যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী নিয়ে তেহরান-ওয়াশিংটনের এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যেই সুইজারল্যান্ডের রুদ্ধদ্বার বৈঠকে দুই পক্ষ কতটা সমঝোতায় পৌঁছাতে পারে, সেদিকেই তাকিয়ে বিশ্ব।

এক সপ্তাহ আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হয়েছে। রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ জুরিখে পৌঁছে মিনাবে নিহত শিশু ও ইরানের সকল শহীদকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০২৬ বিশ্বকাপে নবাগত দেশ কেপ ভার্দের হয়ে যখন তিনি প্রথমবার মাঠে নামলেন, বিশ্বফুটবল তাঁর নামই জানত না। অথচ আজ ফুটবল দুনিয়া এমন এক চরিত্রের প্রেমে পড়েছে, যিনি টুর্নামেন্টে নিজের দলের ভাগ্য যাই হোক না...
গত শুক্রবার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপের নকআউটের টিকিট অনেকটাই পকেটে পুরে ফেলেছে সেলেসাওরা। আর এই রাজকীয় পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্রাজিল দলের ফুটবলাররা পেলেন এক দারুণ উপহার,...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে আজ আন্তর্জাতিক অপরাধ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর