মগজখেকো অ্যামিবায় আট বছরের শিশুর করুণ মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যে 'নেগলেরিয়া ফাউলারি' নামের বিরল ও প্রাণঘাতী মগজখেকো পরজীবী বা অ্যামিবায় আক্রান্ত হয়ে লিলিয়ান স্মার্ট নামের মাত্র ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় হ্রদের পানিতে সাঁতার কাটার সময় শিশুটি এই মরণঘাতী পরজীবীতে আক্রান্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

লুসিয়ানার রাস্টন এলাকার বাসিন্দা লিলিয়ান তার অষ্টম জন্মদিন উদযাপনের কিছুদিন পরেই মারা যায়। রোববার সামাজিক মাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় শিশুটির পরিবার জানায়, গত রাতে লিলিয়ান আমাদের কোল খালি করে চলে গেছে। পরজীবীর সংক্রমণে তার মস্তিষ্কের ফোলাভাব এবং ক্ষয়ক্ষতি এতটাই মারাত্মক ছিল যে ছোট্ট শরীরটা আর সামলে উঠতে পারেনি।

লুসিয়ানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাস্টন শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ক্লেবোর্ন হ্রদে সাঁতার কাটার সময়ই লিলিয়ানের শরীরে এই বিরল পরজীবীটি প্রবেশ করেছিল।

'নেগলেরিয়া ফাউলারি' সাধারণত উষ্ণ মিষ্টি পানির জলাশয়, যেমন হ্রদ, নদী কিংবা পুকুরে বাস করে। এটি একটি স্নায়ু আক্রমণকারী পরজীবী। দুর্ঘটনাবশত দূষিত পানি কোনো ব্যক্তির নাকের ভেতর দিয়ে প্রবেশ করলে এই অ্যামিবা স্নায়ুপথ বেয়ে সোজা মস্তিষ্কে পৌঁছে যায় এবং তীব্র সংক্রমণ তৈরি করে।

তবে এই পানি গিলে ফেললে কোনো সংক্রমণ হয় না এবং এটি একজন মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়ায় না।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এই অ্যামিবার সংক্রমণ অত্যন্ত বিরল হলেও এটি প্রায় শতভাগ প্রাণঘাতী। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৩৭ থেকে ২০২৫ সালের মধ্যে সমগ্র যুক্তরাষ্ট্রে মাত্র ১৮০ জন এই বিরল 'নেগলেরিয়া ফাউলারি' সংক্রমণে আক্রান্ত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

একাত্তর/এআরএস
ইরানের ওপর এ যাবতকালের সবচেয়ে বড় আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলারভিত্তিক বিশ্ব আর্থিক ব্যবস্থা থেকে...
যুক্তরাষ্ট্রে কাজ করতে ইচ্ছুক বা ইতোমধ্যে কর্মরত বিদেশি দক্ষ কর্মীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ আসছে। এইচ-ওয়ান বি ভিসা এবং এফ-ওয়ান অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রামের ফি এক লাফে বাড়িয়ে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত ‘অর্থনৈতিক যুদ্ধ’ অব্যাহত থাকলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে না দেওয়ার হুমকি দিয়েছে ইরান। একই সাথে ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকিকে কেন্দ্র করে ওয়াশিংটনের প্রতি তীব্র প্রতিক্রিয়া ও হুঁশিয়ারি ব্যক্ত করেছে তেহরান। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি তেহরানের সাথে...
ইরানের বিরুদ্ধে বহুল আলোচিত ‘অর্থনৈতিক ডি-ডে’ (Economic D-Day) অভিযানের অংশ হিসেবে নতুন রূপরেখা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এতে তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশ ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর