দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বাতিল করলো আমেরিকা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘সাংইয়ং’ নামের এই বড় মাপের সামরিক আয়োজনটিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন অংশ নিতে পারবে না বলে সিউলকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

দ্য চোটসন ডাইলির প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সরঞ্জাম এবং সেনা পাঠাতে গিয়েই এই জটিলতার সৃষ্টি হয়েছে।

সাধারণত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ এই মহড়ায় ১০ হাজার থেকে ২০ হাজার সৈন্য, বিশাল উভচর আক্রমণাত্মক যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান অংশ নিয়ে থাকে। তবে পেন্টাগন সিউলকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে গিয়ে এই মহড়ার জন্য সৈন্য বা সরঞ্জাম পাঠানো আমেরিকার পক্ষে এখন কঠিন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দুই দেশের বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়াও কাটছাঁট করা হয়েছিল। উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ট্রাম্পের নির্দেশে পেন্টাগন ১১ দিনের সেই মহড়াকে মাত্র পাঁচ দিনে নামিয়ে আনে, যা সম্প্রতি শেষ হয়েছে।

দক্ষিণ কোরিয়ার একক পরিকল্পনা: সিউলের সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় কোরীয় উপদ্বীপে বর্তমানে প্রায় ৩৯ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া এখন নিজেদের শক্তিতেই এই সামরিক মহড়া সম্পন্ন করার পরিকল্পনা করছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এখন যে সুদূর পূর্ব এশিয়ার মিত্রদের সামরিক নিরাপত্তাতেও সরাসরি পড়তে শুরু করেছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের মাধ্যমে তা আরও একবার স্পষ্টভাবে প্রমাণিত হলো।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

একাত্তর/এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর