নেপালের ত্রিশূলী উপত্যকাতেই ধ্বংস আড়াই হাজার ভবন!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

হিমবাহ ধসের পর সুনামি সদৃশ ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলী উপত্যকায় ২,৫০০টিরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত ২৬ আগস্ট আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে ইউরোপের কোপার্নিকাস পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের ভিত্তিতে এখবর দিয়ে বার্তা সংস্থা এএফপি।

কোপার্নিকাসের জরুরি ব্যবস্থাপনা পরিষেবায় পর্যালোচিত তিনটি ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় দুই-তৃতীয়াংশ ভবন মাটিতে মিশে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোসহ হিসাব করলে ক্ষতির হার দাঁড়িয়েছে ৭০ শতাংশেরও বেশি, যা ধ্বংসযজ্ঞের প্রকৃত ভয়াবহ রূপকে স্পষ্ট করে তোলে।


বিজ্ঞানীদের মতে, হিমালয়ের একটি বিশাল হিমবাহ হঠাৎ ভেঙে পড়ার ফলে উৎপন্ন এই পানির স্রোত প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিব্বতের গিরং সীমান্ত চৌকি হয়ে প্রবল বেগে নেপালে প্রবেশ করে। এতে রাজধানী কাঠমান্ডুর উত্তরে অবস্থিত তিমুরে, স্যাব্রুবেশি ও বিদুর শহরের বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সীমান্তের ছোট শহর তিমুরে এবং এর আশপাশের এলাকায় প্রায় ৮০ শতাংশেরও বেশি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ১০ কিলোমিটার দক্ষিণে জনপ্রিয় লাংটাং ট্রেকিং রুট ও হিন্দু তীর্থযাত্রীদের যাতায়াত পথ হিসেবে পরিচিত স্যাব্রুবেশিতেও তিন-চতুর্থাংশ অবকাঠামো নিশ্চিহ্ন হয়ে গেছে।


এছাড়া নুওয়াকোট জেলার প্রশাসনিক কেন্দ্র বিদুর শহরের নদী তীরবর্তী এলাকায় ১,৮০০টির বেশি ভবন ধসে পড়েছে, যা সেখানকার প্রতি পাঁচটি ভবনের মধ্যে তিনটি।

বন্যায় বসতবাড়ির পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ও সেতুগুলো ভেসে যাওয়ায় পুরো উপত্যকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুর্গম এই অঞ্চলে নিখোঁজদের অনুসন্ধান চালানো এবং ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানোর কাজ চরম বাধাগ্রস্ত হচ্ছে।

একাত্তর/এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
নেপালের ভোটে কোশী ও ত্রিশূলি নদীতে সৃষ্টি হওয়া বিধ্বংসী বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। একই সাথে এখন পর্যন্ত প্রায় ৪,২৪৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে সরকারের সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিশ্চিত...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বয়ে যাওয়া আকস্মিক প্রলয়ংকরী বন্যার পেছনে পানির অভূতপূর্ব গতিবেগ এবং সম্ভাব্য নতুন দুর্যোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বিশেষজ্ঞেরা। তাদের মতে, পাহাড়ি ঢলের সাথে...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর