পেন্টাগনের সামরিক সচিবের পদ ছাড়লেন ট্রাম্পের ‘ড্রোন গাই’

মার্কিন সেনাবাহিনীতে অস্থিরতা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব পালনের পর তিনি পদ ছাড়লেন। ৪১ বছর বয়সী ড্রিসকল ছিলেন মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ আর্মি সেক্রেটারি।

ড্রোন প্রযুক্তি ও আধুনিক যুদ্ধ কৌশলের প্রতি বিশেষ দক্ষতার কারণে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ‘ড্রোন গাই’ নামে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।


বিবিসির মার্কিন সহযোগী মাধ্যম সিবিএস নিউজ ড্যান ড্রিসকলের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নেতৃত্বের ভেতরে গত কয়েক মাস ধরে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ড্রিসকলের মতবিরোধ ও টানাপোড়েন চলছিল। বিশেষ করে সাবেক সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জের সঙ্গে ড্রিসকলের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, যাকে কিছুদিন আগে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ পদত্যাগে বাধ্য করেছিলেন বলে শোনা যায়। সেই ঘটনার পর থেকেই পেন্টাগনের ভেতরের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ড্রিসকল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষা নীতি ও কৌশল এগিয়ে নিতে অত্যন্ত দক্ষ ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন। তিনি মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন বলেও উল্লেখ করা হয়। বিবিসি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য জানতে হোয়াইট হাউস, পেন্টাগন এবং মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে।

ড্রিসকলের এই পদত্যাগ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচ্চপর্যায়ে চলমান বড় ধরণের রদবদল ও চরম অস্থিরতারই অংশ। এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলানও হঠাৎ পদত্যাগ করেন। এ ছাড়া পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ, জেনারেল ডেভিড হডনে, এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনসহ নৌ ও বিমানবাহিনীর এক ডজনেরও বেশি শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত কিংবা পদত্যাগে বাধ্য করেছেন।


উচ্চপর্যায়ের এই সেনাকর্তা ২০০৭ সালে কর্মকর্তা হিসেবে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৯ সালে ইরাক যুদ্ধে একটি ক্যাভালরি প্লাটুনের নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি ইয়েল ল স্কুলে পড়ার সময় বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বে আবদ্ধ হন।

আর্মি সেক্রেটারি হওয়ার পাশাপাশি তিনি মার্কিন শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন নিশ্চিত করা এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের (এটিএফ) ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বও সফলভাবে পালন করেন। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনায় তিনি সক্রিয়ভাবে অংশ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন।

উল্লেখ্য, মার্কিন আর্মি সেক্রেটারি পদটি দেশের নিয়মিত সেনাবাহিনীসহ ন্যাশনাল গার্ড ও রিজার্ভ ফোর্সের বিশাল বিশাল সদস্য সমন্বয়ের মূল বেসামরিক দায়িত্ব পালন করে। এমন একজন প্রভাবশালীদের বিদায়ে ওয়াশিংটনের প্রতিরক্ষা নীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা।

একাত্তর/এআরএস
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর