ইরান সীমান্ত থেকে হাজার কিলোমিটার দূরে পালালো মার্কিন বাহিনী!

আইআরজিসির চাঞ্চল্যকর দাবি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত থেকে ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

রোববারের এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিনদের এই পিছু হটা কোনো স্বেচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল না; এটি ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আইআরজিসি পদাতিক বাহিনীর শক্তির সরাসরি ফল। তিনি জোর দিয়ে বলেন, ইতিহাসে প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর কিংবা উত্তর ভারত মহাসাগরে বর্তমানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ বা নৌযান উপস্থিত নেই।


ফাদাভি আরও উল্লেখ করেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বিগত কয়েক মাস ধরেই ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। দক্ষিণ হরমুজ দিয়ে পথ অতিক্রমকারী বিভিন্ন জাহাজের ক্যাপ্টেনরা বাধ্য হয়ে এই রুট ব্যবহার করছেন বলে তিনি জানান।

বীমা, আর্থিক ও আইনি বাধ্যবাধকতার কারণে ঝুঁকি নিয়ে পার হলেও ক্যাপ্টেনরা আনুষ্ঠানিকভাবে এই রুটে চলাচলে আপত্তি জানিয়েছেন। আইআরজিসি নৌবাহিনী স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, আদেশ অমান্য করে এই রুটে চলাচলকারী যে কোনো জাহাজ যেকোনো মুহূর্তে ইরানি বাহিনীর হামলার লক্ষ্যে পরিণত হতে পারে। বর্তমানে বিকল্প রুটে দিনে মাত্র তিন থেকে চার মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হচ্ছে, যা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য।


মার্কিন সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরে আইআরজিসি কমান্ডার বলেন, শুধু বিমান শক্তি দিয়ে আধিপত্য বিস্তার করা যায় না; শারীরিক নৌ-উপস্থিতি ছাড়া ওয়াশিংটন নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে ব্যর্থ। মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানি বাহিনীর কাছে শতভাগ অরক্ষিত বা ঝুঁকিপূর্ণ।

আঞ্চলিক প্রতিবেশীদের বিষয়ে তিনি স্পষ্ট করেন, ইরান কোনো মুসলিম দেশকে লক্ষ্যবস্তু বানায়নি, বরং তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া, উপকূলীয় দুটি সার্বভৌম দেশ হিসেবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ পরিচালনাকারী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করছে জানিয়ে তিনি বলেন, ১০ হাজার কিলোমিটার দূর থেকে এসে যুক্তরাষ্ট্রের নিজের ইচ্ছা চাপিয়ে দেয়ার দিন শেষ!

তথ্যসূত্র: ফার্স নিউজ এজেন্সি

একাত্তর/এআরএস
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
ইরানকে লক্ষ্য করে ১,০০০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসা শত্রুশক্তিকে ধরাশায়ী করতে এবার নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিসর ও গতি নজিরবিহীনভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী।...
ইরানি জাতির সুদৃঢ় প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র পুরোপুরি হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি...
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচের মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর