ইউক্রেনের সামরিক জাহাজ ও ড্রোন কারখানায় রুশ হামলা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মাইকোলাইভ অভিমুখী সামরিক ও দ্বৈত ব্যবহারের মালামালবাহী একটি বড় জলযানে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

তবে জ্বালানি অবকাঠামোতে নতুন হামলার কোনো তথ্য উল্লেখ না করলেও ইউক্রেনের মূল সামরিক ও সরবরাহ শৃঙ্খলে আঘাত হানার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন কৌশলগত এলাকায় সাঁড়াশি হামলা চালানো হয়েছে। কিয়েভের ‘পাল্প মিল প্রিন্ট’ সুবিধাকেন্দ্রে অবস্থিত একটি বিশেষ ওয়ার্কশপে হামলা চালানো হয়েছে, যেখানে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার ড্রোন ও মিসাইল তৈরি ও সংযোজন করা হতো। একই সাথে কিয়েভের একটি রেল কারখানায় হেনেছে রুশ মিসাইল, যা ইউক্রেনীয় সেনাদের রসদ ও সরঞ্জাম বহনের কাজে ব্যবহৃত ট্রেন ও ওয়াগন মেরামতে ব্যবহৃত হতো।

অন্যদিকে মাইকোলাইভ অঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে রুশ সামরিক বাহিনী। টারনিভকা এলাকায় অবস্থিত বেসরকারি কুরিয়ার নোভা পোশতার একটি প্রধান লজিস্টিক সেন্টার ধ্বংস করা হয়েছে, যা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দ্বৈত ব্যবহারের সরঞ্জাম সংরক্ষণে ব্যবহৃত হতো। এছাড়া মেশকোভো-পোলোরেলোভে অবস্থিত ড্রোনের একটি বড় গুদাম ঘরেও সফল আঘাত হানা হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর হামলাটি ঘটেছে বুগ নদী বা খাঁড়িতে, যেখানে মাইকোলাইভ বন্দরের দিকে আগুয়ান সামরিক ও যুদ্ধ সরঞ্জাম বহনকারী একটি কার্গো জাহাজে সরাসরি আঘাত হানে রুশ মিসাইল। যদিও রয়টার্স এসব দাবির নিরপেক্ষ সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি, তবুও ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরপরই সামরিক অবকাঠামো ও সরবরাহ লাইনে মস্কোর এই নজিরবিহীন আক্রমণ কিয়েভ ও ওয়াশিংটনের চুক্তিকে আবারও বড় ধরনের অনিশ্চয়তা ও ধোঁয়াকাশার মুখে ফেলে দিল।

তথ্যসূত্র: রয়টার্স

 

একাত্তর/এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলার ক্ষত শুকাতে না শুকাতেই, সোমবার আবারও নতুন করে ড্রোন ও...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর