জার্মানির নুরেমবার্গ বিমানবন্দরে হঠাৎ স্থগিত ফ্লাইট চলাচল!

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম

জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক জরুরি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের দেয়া ওই সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, রানওয়ে বা আকাশপথে হঠাৎ উদ্ভূত এক জরুরি পরিস্থিতির কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এর সুনির্দিষ্ট কারণ বা কারিগরি জটিলতার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

হঠাৎ করে ফ্লাইট স্থগিতের এই সিদ্ধান্তে বিমানবন্দরে আসা শত শত যাত্রী চরম ভোগান্তি ও ধোঁয়াকাশার মধ্যে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব দ্রুতই এই ঘটনার নেপথ্য কারণ ও পরবর্তী আপডেট সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ইউরোপের এভিয়েশন খাতে চলমান নানা উত্তেজনার মাঝে জার্মানির এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হঠাৎ জরুরি অবস্থা জারির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

একাত্তর/এআরএস
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ...
দুই দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের আকাশপথে নেমে এসেছে নজিরবিহীন স্থবিরতা। সপ্তাহান্তে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর