ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করলো রাশিয়া

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক হামলার তালিকায় শক্তি কেন্দ্রসমূহের কোনো উল্লেখ ছিল না।

ক্রেমলিন মুখপাত্র এ নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, বিষয়টি নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে, তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। তবে বিদ্যুৎ কেন্দ্র রক্ষা পেলেও ইউক্রেনের পরিবহণ, লজিস্টিকস ও আবাসিক এলাকা লক্ষ্য করে রাশিয়ার ব্যালাস্টিক মিসাইল ও ড্রোন বর্ষণ থামেনি। পশ্চিমের শহর লভিভে একটি প্রধান হিটিং প্ল্যান্টের মাত্র এক কিলোমিটারের মধ্যে আছড়ে পড়েছে একটি রুশ মিসাইল।

সামনে ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন। জ্বালানির বিশ্ববাজার নিয়ন্ত্রণে এনে নিজ দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমাতেই ট্রাম্প রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির চুক্তি করেন এবং কিয়েভকে না জানিয়েই একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইউক্রেন যদি রাশিয়ার তেল শোধনাগারে হামলা না থামায়, তবে ওয়াশিংটন কিয়েভকে দেওয়া সামরিক গোয়েন্দা তথ্য ও অস্ত্র সহায়তা বন্ধের হুমকি পর্যন্ত দিয়েছে বলে রয়টার্স ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ট্রাম্পের ঘোষণার পর গত দুই দিন ধরে ইউক্রেন কোনো রুশ শোধনাগারে হামলা চালায়নি। তবে এই সময়ে রাশিয়া ইউক্রেনের অন্তত ৬টি জ্বালানি কেন্দ্রে হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছিল।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, দুই বছর আগে ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কিকে বলেছিলেন 'তোমাদের হাতে কোনো ভালো তাস নেই। আর আজ সেই যুক্তরাষ্ট্র আমাদের বলছে তোমাদের শক্তিশালী তাসটি আপাতত ব্যবহার করো না। দুই বছরের কম সময়ে এটি ইউক্রেনের জন্য এক বিরাট কৌশলগত অর্জন। তবে শীতকালে রাশিয়া হামলা অব্যাহত রাখলে কিয়েভও যে হাত গুটিয়ে বসে থাকবে না, তা পরিষ্কার করে দিয়েছেন জেলেনস্কি।

এদিকে মঙ্গলবার ভোরে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই কিয়েভে অন্তত ৬টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র সাধারণত রাশিয়া থেকে সম্ভাব্য ব্যালাস্টিক হামলার আগাম গোয়েন্দা তথ্য দিয়ে থাকলেও এই হামলার আগে কেন সতর্কতা সংকেত পাওয়া যায়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাশিয়ার রাতভর তাণ্ডবে ১০৮টি ড্রোনের মধ্যে ৮৮টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। তবে দেশজুড়ে ১৭টি স্থানে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা ও বহু মানুষকে আহত করেছে রুশ বাহিনী। এছাড়া মাইকোলাইভ অঞ্চলের কার্গো টার্মিনাল, দিনিপ্রোপেত্রোভস্কের পরিবহণ নেটওয়ার্ক এবং খমেলনিৎস্কি অঞ্চলের একটি হাসপাতাল রুশ মিসাইল ও ড্রোন হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বনেতাদের নানা চুক্তি ও হিসাব-নিকাশের মাঝে ইউক্রেনের মাটিতে সাধারণ মানুষের রক্তপাত এখনও অব্যাহত।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর