সৌদি বিমানবন্দর ও তেল শোধনাগারে দফায় দফায় হামলা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর, আন্তর্জাতিক বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে ছয় দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। তাদের দাবি অনুযায়ী, রিয়াদ, দাম্মাম, নাজরান এবং লোহিত সাগর উপকূলের বেশ কিছু কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

তবে মক্কা অঞ্চলে ড্রোন হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যে দাবি করেছিল, তা সম্পূর্ণ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে তেহরানে সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে একটি বিরল ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন এবং আলোচনার মাধ্যমে আঞ্চলিক দ্বন্দ্ব সমাধানের বিষয়ে ইতিবাচক বার্তা দেন। কিন্তু সেই শান্তি আলোচনার আমেজ কাটতে না কাটতেই সৌদি আরব ও দেশটিতে অবস্থানরত সৌদি-সমর্থিত বাহিনীর ওপর এই জোরালো হামলা চালাল হুতিরা।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূল থেকে শুরু করে রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলীয় নাজরান পর্যন্ত বিস্তৃত বেশ কয়েকটি বাণিজ্যিক ও সামরিক পয়েন্টে আঘাত হানা হয়েছে।

হুথি মুখপাত্র দাবি করেন, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাস তানুরা তেল শোধনাগারে এবং আবকাইক এলাকায় বিশ্বখ্যাত তেল কোম্পানি আরামকোর একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

এছাড়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে রাবিগ শহরের একটি তেল শোধনাগার এবং নাজরান সীমান্তে অবস্থানরত সৌদি সামরিক বাহিনীর একটি আঞ্চলিক সদর দপ্তরেও সফল হামলার কথা নিশ্চিত করেছে হুতি বিদ্রোহীরা। এই হামলার ঘটনায় সৌদি আরবের তরফ থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের আনুষ্ঠানিক বিবরণী এখনো পাওয়া যায়নি।

একাত্তর/এআরএস
সৌদি আরবের ওপর হামলা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইরানের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি মিলিশিয়াদের এক বিলিয়ন মার্কিন ডলার (১০০ কোটি ডলার) আর্থিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব নিয়ে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিক ফ্লাইট কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এই বিমানবন্দরসহ সৌদির বেশ কয়েকটি...
সৌদি আরবের রাজধানী রিয়াদজুড়ে পরপর তিনটি বিকট বিস্ফোরণের শব্দে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ‘শত্রুভাবাপন্ন বিমান হামলার আশঙ্কার’ বার্তা পেয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করার পরপরই এ...
ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছুড়ে মারা ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও, তার ধ্বংসাবশেষ বা শার্পনেল আছড়ে পড়েছে ইসলাম ধর্মের দুই পবিত্রতম স্থান...
জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কিছুটা বিলম্বের মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক ও পিবিআই হেফাজতে থাকা তাঁর ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন।...
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের অতিরিক্ত আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা মনে...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানোর বড় ধরনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে ভ্যাটসহ এসব অলঙ্কারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর