ভারতের পশ্চিমাঞ্চলের একটি হ্রদে নৌকাডুবির ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক। নৌকাটিতে তারা পিকনিক করছিলেন।
বৃহস্পতিবার ভাদোদরা শহরের হারানি লেকে নৌকাটি ডুবে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানিয়েছে।
ভাদোদরার ফায়ার অফিসার জিতু পারমার জানিয়েছেন, প্রথমে ১১ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রাখেন। পরে এক শিক্ষকসহ আরও ৪ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
তবে নৌকাটিতে ঠিক কত জন যাত্রী ছিল তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ ঘটনায় শোক প্রকাশ করে রাজ্যটির মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল বলেছেন, ‘ভাদোদরার হারানি হ্রদে শিশুদের নিয়ে নৌকা ডুবে যাওয়ার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।’
গুজরাট রাজ্যের হীরা ব্যবসার জন্য পরিচিত একটি শহর ভাদোদরা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে শিক্ষার্থীরা পিকনিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
ভারতে নৌযানে দুর্ঘটনার ঘটনা সাধারণ বিষয়। সেখানকার নৌযানগুলোতে অনেক ভিড় থাকে এবং সেগুলোতে নিরাপত্তা সরঞ্জামের অপর্যাপ্ততা রয়েছে।
গত সেপ্টেম্বরেও ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের একটি উপকূলীয় শহরে সমুদ্র সৈকতের কাছে একটি দ্বিতল নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়। ওই নৌকায় ৩০ জনেরও বেশি যাত্রী ছিল।
ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় পাইলটকে মারধর