কলকাতায় ৫৪ বছরে মার্চের দ্বিতীয় শীতলতম দিন

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১০:০২ পিএম

লাতিনের দেশ ব্রাজিলের মানুষের যখন রেকর্ড দাবদাহে পুড়ছে, তখন অর্ধ শতাব্দিরও বেশি সময়ের মধ্যে মার্চের দ্বিতীয় শীতলতম দিন দেখলো কলকাতা। বুধবার, ভারতের পশ্চিমবঙ্গের এই শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১৩ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দিনভর বৃষ্টির কারণে একধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা নেমে গেছে। গত ৫৪ বছরে এটিই ছিলো ২০ মার্চে সবচেয়ে শীতলতম দিন। এর আগে ১৯৭০ সালে এদিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবারই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০ দশকিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গই পড়েছে নিম্নচাপের গ্রাসে। ফলে বৃষ্টি হচ্ছে প্রায় সব জেলাতেই। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৪৬ থেকে ৯৬ শতাংশের আশপাশে। রেহাই নেই উত্তরেরও। পার্বত্য এলাকাগুলোতে চলছে বৃষ্টি। রোদ ওঠেনি, দিনে ঠান্ডা উত্তরবঙ্গেও। এদিন মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।

আর বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বড়সড় পতন দেখা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও। কোচবিহারে এদিন সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছে ২১.১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এআরএস
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মহাপ্রলয় ঘটে গেল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী সাম্রাজ্যের অবসান ঘটিয়ে নবান্নের চাবিকাঠি এখন পদ্ম শিবিরের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত...
ফুটবল মেগাস্টার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য শনিবার সকালে হাজার হাজার ফুটবল ভক্ত কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে সমবেত হয়েছিলেন। কিন্তু তাদের সময়ের অন্যতম সেরা ফুটবলারকে সরাসরি দেখার যে সুযোগটি...
পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার বিজয়া দশমী। কলকাতায় দশমী পূজা শেষে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মের নারীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর