মরুভূমির চেয়েও উত্তপ্ত কলকাতা, অর্ধশতাব্দীর সর্বোচ্চ তাপমাত্রা

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ পিএম

বৈশাখের শুরুতেই গরমে পুড়ছে পশ্চিমবঙ্গ । রাজস্থানের মরুভূমি জয়সলমীরের চেয়েও তাপমাত্রার পারদ বেশি পশ্চিমবঙ্গে। রাজ্যটির পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।

বিগত ৫০ বছরেও এপ্রিল মাসে কলকাতাতে এত দীর্ঘস্থায়ী গরম আবহাওয়া দেখা যায়নি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার রাজ্যটির পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ছিল ৪৫.১, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি। বাঁকুড়ায় পারদ উঠেছিল ৪৪ ডিগ্রিতে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল ৪৩.৬। কলকাতাতেও পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।

এ অবস্থায় রাজ্যের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । আগামী সাতদিন এই সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও পশ্চিমবঙ্গসহ ভারতের চার রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ সংলগ্ন বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা এর মধ্যে রয়েছে।

গতকাল শনিবারই এই চার রাজ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। রোববার পশ্চিমবঙ্গ উড়িষ্যার বেশ কয়েকটি জেলায় রেকর্ড তাপমাত্রা ৪৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়াও ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, গুজরাট এবং মহারাষ্ট্রেও তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী ৩ থেকে ৪ দিন একইরকম পরিস্থিতি থাকবে। সবমিলিয়ে বুধবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের ইতিহাস বলছে ১৯৮০ সালে একবার ৪১.৭ হয়েছিল। ২০১৩ একদিন ৪১ হয়েছিল, ২০১৬-তেও ৪১-এর উপরে উঠেছিল পারদ। ২০২৩ এ অর্থাৎ গত বছর টানা পাঁচদিন ৪০ ডিগ্রিতে ছিল পারদ। এর মধ্যে ১৪ এপ্রিল তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিল। আগামী সপ্তাহ জুড়েও এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গড়ে ৫ ডিগ্রি বেশি থাকবে পারদ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমলেও অস্বস্তি একই থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দুইদিনের মধ্যেই স্পষ্ট হতে চলেছে কলকাতা এবং দক্ষিণবঙ্গে কতদিন আরও থাকবে এই তাপপ্রবাহ।

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে  তাপপ্রবাহ পরিস্থিতির কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই আগামী কয়েকদিনে। আগামী এক সপ্তাহ প্রায় একই থাকবে পরিস্থিতি। ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে অস্বস্তি কার্যত একই থাকবে।

যদিও ওড়িশা সীমান্ত সংলগ্ন জেলা গুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুইদিনে। তবে পরিস্থিতির সেভাবে উন্নতি হবে না। ২৪ এবং ২৫ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মালদাসহ দুই দিনাজপুরে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।

গত বছরের তুলনায় এ বছর এপ্রিলে দীর্ঘস্থায়ী হচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতি। অনেক বছরেই এপ্রিলে হয়তো তিনদিন এমন তাপপ্রবাহ থাকত, ৪০ ছুঁতো তাপমাত্রা। কিন্তু টানা এমন তাপমাত্রা থাকা এবং তাপপ্রবাহ চলা বিগত বেশ কয়েক বছরে দেখা যায়নি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

 

একাত্তর/জো
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর