বাতাসেই ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু!

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০১ পিএম

ভারতে একটু ঝড়ো বাতাসেই ধসে পড়েছে আট বছর ধরে নির্মাণাধীন থাকা একটি সেতু। ধসে পড়া সেতুর কংক্রিটের নিচে চাপা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অর্ধ-শতাধিক মানুষ।

সোমবার রাতে ভারতের তেলেঙ্গানা রাজ্যের পেদ্দাপল্লী জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস’র।

স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে নির্মাণাধীন সেতুটির দুইটি কংক্রিটের গার্ডার প্রবল বাতাসের কারণে ভেঙে পড়ে। প্রায় ১০০ মিটার দূরত্বে থাকা দুইটি পিলারের ওপর আরও তিনটি গার্ডার রয়েছে। সেগুলোও যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন স্থানীয়রা।

সিরিকোন্ডা বাক্কা রাও নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, সেতু ধসে পড়ার মাত্র এক মিনিট আগে সেখান দিয়ে একটি বাসে করে ৬৫ জন বরযাত্রী গিয়েছিলেন। সৌভাগ্যক্রমে কংক্রিটের নিচে চাপা পড়া থেকে রক্ষা পান তারা।

মানাইর নদীর ওপর প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৬ সালে। তেলঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি এবং স্থানীয় বিধায়ক পুত্তা মধু এটি উদ্বোধন করেন। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ৪৯ কোটি রুপি।

সেতুটি ভূপালপল্লির টেকুমাতলা মণ্ডলের গারমিল্লাপল্লু ও পেদ্দাপল্লির ওদেদেদুকে সংযুক্ত করবে। এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল এক বছরের মধ্যে। কিন্তু, কমিশনের চাপে এবং সরকার বকেয়া পরিশোধ না করার অভিযোগে বছর দু’য়েকের মাথায় ঠিকাদার কাজ বন্ধ করে দেন।

মানাইর নদীর ওপর সেতুটির নির্মাণকাজ পরের আট বছরেও শেষ না হওয়ায় এর নিচ দিয়ে মাটির রাস্তা তৈরি করে ব্যবহার করছেন স্থানীয়রা।

এর মধ্যে কাজ না এগুলেও প্রকল্পের খরচ বাড়ানো হয়েছে বলে জানান সন্দীপ রাও নামে স্থানীয় এক ব্যক্তি। প্রকল্পের ৬০ শতাংশ কাজ শেষ না হলেও গত বছর প্রাক্কলিত ব্যয়ের সঙ্গে আরও ১১ কোটি রুপি যোগ করা হয় বলে তথ্য দেন তিনি।

ভারতে এ ধরণের সেতু ধসে পড়ার ঘটনা নতুন নয়। এই ঠিকাদারই ভেমুলওয়াদায় একটি সেতু নির্মাণ করেছিলেন, যেটি ২০২১ সালে ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছিল বলে জানান সিরিকোন্ডা বাক্কা রাও। গত মাসেই বিহার রাজ্যের সুপোলে কোসি নদীর উপর নির্মাণাধীন সেতুটি হঠাৎ ভেঙে পড়ে।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর