বিহারে নির্মাণাধীন সেতু ধসে ৩০ শ্রমিক আটকা, নিহত ১

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৪:০২ পিএম

ভারতের বিহারে নির্মাণাধীন একটি সেতু ধসে ধ্বংসস্তূপের নিচে অন্তত ৩০ শ্রমিক আটকা পড়েছেন এবং একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটার দিকে বিহার রাজ্যের সুপোলে কোসি নদীর উপর নির্মাণাধীন সেতুটি হঠাৎ ভেঙে পড়ে।

সুপোল জেলার আধিকারিক কৌশল কুমার জানান, ভেজা-বাকাউরের মধ্যে মারিচার কাছে  নির্মাণাধীন সেতুর একটি অংশ ভেঙে পড়লে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। হঠাৎ কোসি নদীর উপর নির্মিত সেতুর স্ল্যাব পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

সেতু নির্মাণস্থলটি ধসের পর সেখানে ব্যাপক বিশৃঙ্খলা ও ভীতির সৃষ্টি হয়। পরে জরুরি উদ্ধার প্রচেষ্টা শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবকরা।

তবে, কতজন শ্রমিক আটকে আছেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি। ৩০ জনেরও বেশি মানুষের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে বলা হয়েছে। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে।

সুপোলের বাকোরে কোসি নদীর ওপর ৯৮৪ কোটি রুপি ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ চলছে।  স্থানীয়রা জানায়, সেতুর গার্ডার পড়ে গেলে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এই সেতুর কাজ করছে ট্রান্স রেল কোম্পানি। ভারত মালা প্রকল্পের আওতায় ই সেতুটি তৈরি হচ্ছে। এই সেতু হবে সুপোলের বাকোর থেকে মধুবনী ভেজা পর্যন্ত। 

সুপোলের এসপি জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে।

এর আগেও বিহারে এমন সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটে। গত বছরই ভাগলপুরের খাগরিয়া-আগুয়ানি-সুলতানগঞ্জের মধ্যে নির্মিত একটি সেতু ভেঙে পড়ার একটি ভিডিও সামনে আসে। তাতে দেখা যায় নিমেষের মধ্যেই পুরো সেতুটি গঙ্গা নদীতে তলিয়ে যায়। সে নিয়ে রাজ্য সরকার এবং বিজেপির মধ্যে তুমুল কথার লড়াই চলে সেসময়।

 

একাত্তর/জো
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
বিয়ের সানাইয়ের সুর মুহূর্তেই রূপ নিল স্বজনদের বুকফাটানো আর্তনাদে। বরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকা কনের শরীর বুলেটবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল মঞ্চেই। ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় মঙ্গলবার রাতে ঘটে...
বিহারে বিধানসভা নির্বাচনে জয়ী হতে ‘মহাগাটবন্ধন’ বেঁধে ছিলো কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এক অভূতপূর্ব জয়ের পথে। ইতিমধ্যে বেসরকারিভাবে নিতীশ...
পূর্ব ভারতের বিহার রাজ্যে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ পালনের সময় নদী এবং পুকুরে গোসল করতে গিয়ে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর