জামিন পেলেন কেজরিওয়াল, দিল্লির রাজনীতিতে নতুন হিসাব

আপডেট : ১০ মে ২০২৪, ০৩:৪০ পিএম

আবগারি দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আগামী পহেলা জুন পর্যন্ত তিনি কারাগারের বাইরে থাকবেন।

শুক্রবার কেজরিওয়ালের পক্ষে আবেদন শুনানি শেষে আদালত এ আদেশ দেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শীর্ষ আদালত বলেছে, আগামী দুই জুন দিল্লির মুখ্যমন্ত্রীকে ফের আত্মসমর্পণ করতে হবে। তবে তার জামিন আদেশের বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে।

গত ২১ মার্চ আবগারি নীতি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তখন থেকে তিনি তিহার জেলে বন্দী রয়েছেন।

লোকসভা নির্বাচনের ঠিক আগে নিজের গ্রেপ্তারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেজরিওয়াল। তবে ক্ষমতাসীন বিজেপি এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

তবে লোকসভার আরো চার ধাপ নির্বাচন বাকি থাকায় কেজরিওয়ালের জামিন এবং প্রচারে অংশ নেওয়ার শুরুর অপেক্ষায় দিল্লির রাজনীতিতে নতুন গুঞ্জন শুরু হয়েছে।

লোকসভা নির্বাচনের ভোটে কেজরিওয়ালকে প্রচারে নামতে দেওয়ার জন্য জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন করা হয়। তবে আদালত সেই আবেদনের জরুরি শুনানিতে রাজি না হয়ে দুই সপ্তাহ পর তারিখ ধার্য করেন।

আর এরি মধ্যে শুরু হয়ে যায় ভারতের লোকসভা নির্বাচন। তৃতীয় দফার ভোট হয়ে গেছে। অবশ্য জামিনের পাওয়ায় আরো চর দফা ভোটের প্রচারে নামতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার জন্য কেজরিওয়ালের জামিন চেয়ে আদালতে দেওয়া পিটিশনের বিরোধিতা করে ইডি। সংস্থাটি আদালতে জানায়, নির্বাচনে প্রচার করতে পারা মৌলিক, সাংবিধানিক এমনকি আইনি কোনো অধিকারের মধ্যে পড়ে না।

বৃহস্পতিবারও ইডির পক্ষ থেকে অন্তর্বর্তী জামিন দেওয়ার শুনানি বিরোধিতা করে বলা হয়, যে কোনো ধরনের ‘বিশেষ ছাড়’ দেওয়া হলে তা ‘আইনের শাসন ও সমতার’ প্রতি হুমকি সৃষ্টি করবে।

কেজরিওয়ালকে ২১ মার্চ গ্রেপ্তার করে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে হাজির করা হলে আদালত তাকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলো।

ওই সময় ইডির হাতে গ্রেপ্তারি ও নিম্ন আদালত থেকে হেফাজতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। এরপর আদালতের নির্দেশে তাকে তিহার কারাগারে পাঠানো হয়েছে।

আরবি
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর