আবারও জামিন পেলেন না কেজরিওয়াল

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৮:০৬ পিএম

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিন হয়নি। বুধবার তার বিচার বিভাগীয় হেফাজত ৩ জুলাই পর্যন্ত বাড়িয়েছে দিল্লি আদালত। মামলার পরবর্তী শুনানি হবে সেদিন। 

আবগারি নীতি মামলায় ভারতের জাতীয় নির্বাচনের আগে থেকে কারাগারে রয়েছেন বিরোধী এই নেতা। খবর হিন্দুস্তান টাইমসের।  

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করানো হয় কেজরিওয়ালকে। তবে তিনি আদালতে কোনো বক্তব্য দেননি। বিচারককে কেজরিওয়াল জানান, তার পক্ষে আইনজীবীই বক্তব্য দেবেন। 

এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে আদালতের কাছে কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়। ইডি আদালতকে জানায়, আবগারী দুর্নীতি মামলার তদন্তের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। 

ইডির এই বক্তব্যের বিরোধিতা করেন তার আইনজীবী। দুই পক্ষের বক্তব্য শোনার পর কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ায় আদালত। ফলে ৩ জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে।  

গত ২১ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। এরপর ১০ মে কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার চালানোর জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। নির্বাচনী প্রচার শেষ করে গত ২ জুন ফের তিহার জেলে ফেরেন তিনি। এরপর ১৯ জুন পর্যন্ত কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছিল।

কেজরিওয়ালের প্রতিনিধিত্বকারী আইনজীবী বিবেক জৈন আদালতের আদেশের পরে বলেন, ‘আমরা বিচার বিভাগীয় রিমান্ডে আপত্তি করছি। ইতিমধ্যে গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করা হয়েছে। এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন।’

 

একাত্তর/জো
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর