ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৪:২৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে আগামী ৫ আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই)। রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার এ বিক্ষোভের ডাক দেন।

এসময় তার সঙ্গে ছিলেন পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান ও তার সমর্থকরা। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

তোশাখানা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের কথা উল্লেখ করে কায়সার বলেন, ৫ আগস্ট পিটিআই প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তারের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা সেদিন প্রতিবাদ করব।

এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি ইমরানের মুক্তির দাবি জানিয়ে আসছে পিটিআই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০২৩ সালের ৫ আগস্ট লাহোর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছে পিটিআই নেতাকর্মীরা। অবশ্য পিটিআই নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।

এর আগে, ১২ জুলাই এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট পিটিআইকে মহিলা এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। এরপরই পিটিআই সংসদ সদস্য ও কর্মীদের বিভিন্ন মামলায় ধর-পাকড় শুরু হয়েছে। এরপর তাদের নেতাকর্মীদের নির্বিচারে ধর-পাকড় বন্ধ করতে সুপ্রিম কোর্টকে স্বপ্রণোদিত হয়ে নোটিশ নেওয়ার আহ্বান জানান জাতীয় পরিষদের সাবেক স্পিকার।

 

একাত্তর/জো
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
দীর্ঘ ৯ মাসের বিরতির পর অবশেষে স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সাথে দেখার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর