পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি চার্টার্ড হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। শনিবার প্রদেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় যান্ত্রিক ত্রুটির কারণে এমআই-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি মারি পেট্রোলিয়াম লিমিটেড নামে একটি তেল কোম্পানির মালিকানাধীন ছিল। কোম্পানির মুখপাত্র জানান, প্রযুক্তিগত কারণে একটি তেলক্ষেত্রের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। খবর জিও নিউজ’র।

ঘটনার বিবরণ প্রসঙ্গে মুখপাত্র বলেন, হেলিকপ্টারটি শেওয়া ওয়াজিরিস্তান ব্লকে ব্যক্তিগত পরিবহনের কাজ করছিল। হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে তিনজন রাশিয়ান ক্রু ছিলেন। হেলিকপ্টারে কোনো নাশকতা চালানো হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। 

তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনী এবং অন্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আহত ব্যক্তিদের নিকটবর্তী একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, হেলিকপ্টারে থাকা তিন বিদেশি পাইলট রাশিয়ার নাগরিক। আহতদের থালের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

হেলিকপ্টারটি উড্ডয়নের সঙ্গে সঙ্গেই প্রযুক্তিগত সমস্যায় পড়ে এবং জরুরি অবতরণের সময় এর টেইল রোটর মাটিতে আঘাত করায় মারাত্মক দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ছয়জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর উদ্ধারকর্মী ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছরের সেপ্টেম্বরে বেলুচিস্তানের গোয়াদরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানি নৌবাহিনীর দুই কর্মকর্তা এবং একজন সৈনিক নিহত হন। প্রশিক্ষণের সময় প্রযুক্তিগত সমস্যার কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছিল বলে নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন।

 

একাত্তর/জো
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর