পাকিস্তানে ঘরে ঢুকে সাত শ্রমিককে হত্যা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পঞ্চগুর জেলায় অন্তত সাতজন শ্রমিককে হত্যা করা হয়েছে। ঘরে ঢুকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা এ হত্যাকাণ্ড ঘটায় বলে শনিবার দেশটির পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিকরা পাঞ্জাবের বাসিন্দা। তারা জেলার খুদা-ই-আবাদান এলাকায় একটি বাড়িতে থাকতো। সেখানেই তাদের গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আরও একজন শ্রমিক আহত হয়েছে। খবর জিও নিউজ’র।

পঞ্চগুরের ডেপুটি কমিশনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে শ্রমিকদের ওপর অতর্কিত গুলি চালিয়েছে। হতাহতদের পঞ্চগুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

হামলাকারীদের ধরতে ইতোমধ্যে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এ হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, নিরীহ শ্রমিক ও নাগরিকদের টার্গেট করা খুবই নৃশংস ও নিন্দনীয় কাজ।

এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমরা পাকিস্তানের মাটি থেকে সব ধরনের সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

 

একাত্তর/জো
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা! উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ডেরা...
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর