নবান্নে পদ্মফুল: কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?

আপডেট : ০৪ মে ২০২৬, ০৯:০৭ পিএম

পশ্চিমবঙ্গে বিজেপি ঐতিহাসিক ম্যাজিক ফিগার অতিক্রম করার পথে এগোতেই এখন দিল্লির রাজনৈতিক অলিন্দ থেকে কলকাতার রাজপথ, সবখানেই একটিই প্রশ্ন- কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? তৃণমূলের দাপুটে শাসন ভেঙে গেরুয়া শিবিরের এই সম্ভাব্য জয়ের কারিগর হিসেবে বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে, সবার চেয়ে বেশি এগিয়ে শুভেন্দু অধিকারী।


মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন শুভেন্দু। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা ২০২০ সালে দলবদল করে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে সরাসরি মমতাকে হারিয়ে তিনি যে ‘জায়ান্ট কিলার’ ইমেজ তৈরি করেন, গত পাঁচ বছর বিরোধী দলনেতা হিসেবে তা আরও সংহত করেছেন। শুভেন্দু বাংলার বিজেপির সবচেয়ে পরিচিত এবং প্রভাবশালী মুখ।


২০১৬ সালে মাত্র ৩টি বিধায়ক থেকে ২০১৯ সালের লোকসভায় ১৮টি আসন, বাংলার বিজেপির এই উত্থানের অন্যতম কারিগর দিলীপ ঘোষ। আরএসএস আদর্শে পুষ্ট দিলীপ ঘোষের নিজস্ব এক বিশাল জনভিত্তি রয়েছে। সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা এবং আক্রমণাত্মক বাগ্মিতার কারণে তিনিও মুখ্যমন্ত্রী পদের জন্য অন্যতম শক্তিশালী দাবিদার।


বিজেপির অন্দরে শমীক ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। আরএসএস’র দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের অত্যন্ত আস্থাভাজন। পরিশীলিত ভাষা এবং বিতর্কহীন ভাবমূর্তির জন্য ‘ভদ্রলোক’ মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামও সজোরে আলোচিত হচ্ছে।


যদি বিজেপি কোনো শিক্ষিত ও বুদ্ধিজীবী মুখকে সামনে রেখে বাংলার মসনদ সাজাতে চায়, তবে প্রাক্তন সাংবাদিক ও রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত হতে পারেন চমক। দিল্লির নীতিনির্ধারণী মহলে তাঁর গভীর প্রভাব রয়েছে এবং নাগরিক সমাজের কাছে তাঁর গ্রহণযোগ্যতা দলের জন্য বাড়তি সুবিধা হতে পারে।

যদিও নির্বাচনী ট্রেন্ডে বিজেপি অনেকখানি এগিয়ে, তবে দলের হাইকমান্ড শেষ পর্যন্ত কার মাথায় রাজতিলক পরাবে, তা নিয়ে এখনও রহস্য বজায় রাখা হয়েছে। শুভেন্দুর লড়াকু মেজাজ নাকি শমীকের আদর্শিক অবস্থান, বাংলার গদিতে শেষ পর্যন্ত কে বসবেন, তা জানতে চূড়ান্ত ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

এআরএস
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর