প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাসভবনে বিজয় থালাপাতি

আপডেট : ১১ মে ২০২৬, ০৬:২৪ পিএম

তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের পর সৌজন্যের এক বিরল ছবি দেখা গেল চেন্নাইয়ের আলওয়ারপেটে। বিধানসভা নির্বাচনে নজিরবিহীন জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক একদিন পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন টিভিকে প্রধান জোসেফ সি. বিজয়; ওরফে থালাপাতি বিজয়। সোমবার স্ট্যালিনের বাসভবনে গিয়ে এই ‘সৌজন্য সাক্ষাৎ’ সারেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রী।


এদিন কালো সুট পরিহিত বিজয় স্ট্যালিনের বাসভবনে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান স্ট্যালিন এবং তাঁর পুত্র উদয়নিধি স্ট্যালিন। দুই নেতার সাক্ষাতের শুরুতে বিজয় হাত জোড় করে প্রবীণ নেতা স্ট্যালিনকে অভিবাদন জানান। এরপর তাঁদের মধ্যে করমর্দন এবং উষ্ণ আলিঙ্গন বিনিময় হতে দেখা যায়। পারস্পরিক শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাঁরা একে অপরকে রেশমি শাল এবং ফুলের তোড়া উপহার দেন।

বৈঠক শেষে স্ট্যালিন সামাজিক মাধ্যম এক্সে এই সাক্ষাতের ছবি শেয়ার করে লেখেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা মাননীয় বিজয় রাজনৈতিক সৌজন্য বজায় রেখে আমার সাথে দেখা করেছেন। আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি কিছু প্রয়োজনীয় পরামর্শও দিয়েছি।


এই সৌজন্য সাক্ষাৎ এমন এক সময়ে ঘটল যখন আগামী ১৩ মে তামিলনাড়ু বিধানসভায় বিজয় সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। উল্লেখ্য, বিজয়ের টিভিকের বর্তমানে ১০৭টি আসন রয়েছে এবং কংগ্রেস, ভিসিকে, আইইউএমএল ও বামপন্থীদের ১৩ জন বিধায়ক তাঁকে সমর্থন দিচ্ছেন। মজার বিষয়, বিজয়ের সরকারকে সমর্থন দেয়া এই দলগুলো আবার রাজ্যে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোটেরও শরিক।

যদিও এই সাক্ষাৎ ছিল অত্যন্ত সৌজন্যপূর্ণ, তবে রাজনৈতিক লড়াই থেমে নেই। শপথ নেয়ার পরপরই বিজয় গত ডিএমকে সরকারের আমলে রাজ্যের ১০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে তীব্র সমালোচনা করেন। এমনকি নাম না করে ডিএমকের ‘একাধিক ক্ষমতার কেন্দ্র’ নিয়েও খোঁচা দিয়েছিলেন তিনি। পাল্টা জবাবে স্ট্যালিনও বিজয়ের ঋণের বোঝা সংক্রান্ত অভিযোগের কড়া উত্তর দিয়েছিলেন।


রাজনৈতিক ময়দানে বাগযুদ্ধ চললেও, ব্যক্তিগত স্তরে স্ট্যালিন ও বিজয়ের এই উষ্ণ সমীকরণ তামিলনাড়ুর রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দিয়েছে। ফ্লোর টেস্টের আগে এই সৌজন্য সাক্ষাৎ কি কোনো নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত, নাকি শুধুই শিষ্টাচার. তা নিয়ে এখন চর্চা চলছে দক্ষিণী রাজনীতির অলিন্দে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

আরবিএস
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর