কাজ কম বেশি হলেও খরচ হবে সমান ক্যালোরি?

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৪:৫০ পিএম

আধুনিক জীবন-যাপনে চেয়ারে বসেই যখন দিনের মোটা একটি অংশ পার হচ্ছে, যখন কাজের ধরনই এমন যে জীবন ধারণের জন্য বসে কাজ করতে হচ্ছে তখন স্বাভাবিকভাবেই শারীরিক দিক বিবেচনায় এ ভাবনাই প্রতিষ্ঠিত হয় যে শরীর প্রয়োজনীয় ক্যালোরি খরচ করতে পারছে না। আর যেহেতু শরীর প্রয়োজনীয় ক্যালোরি খরচ করতে পারছে না, তাই অনবরত অস্বাস্থ্যকর জীবন-যাপনে অভ্যস্ত হয়ে উঠছে।

দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ধারণা হোক কিংবা বিশ্বাস, কম-বেশি সবারই ভাবনায় এ বিষয়টি জায়গা করে নিয়েছে।

কিন্তু একদিন হঠাৎ যদি শোনা যায় প্রতিদিনের কাজের বাইরে অতিরিক্ত কিছুই আমাদের শরীরের প্রয়োজন নেই, বরং প্রয়োজনের বেশি কাজ করে অতিরিক্ত ক্যালোরিও খরচ হয় না, কেমন লাগবে তখন?

এমনই এক তথ্য বেরিয়ে এসেছে গবেষণায়।

image


বিবর্তনের ধারায় সভ্যতার বর্তমান পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে প্রযুক্তির উৎকর্ষ জীবনকে করেছে সহজ। প্রাচীনকালে শুধু নিজেদের টিকে থাকার জন্যই মানুষকে খাবারের খোঁজে কিংবা অন্যের খাবার হয়ে যাবার হাত থেকে নিজেকে বাঁচাতে যে পরিশ্রম করতে হতো তা থেকে বর্তমান মানুষের অবস্থান ঢের দূরে। কমেছে প্রতিদিনের পরিশ্রম। সাধারণ ধারণায় তাহলে কি কমছে ক্যালোরি খরচের পরিমাণ?

এ প্রশ্নের উত্তর বের করতে উত্তর তানজানিয়ায় এখনো টিকে থাকা কিছু শিকারী সম্প্রদায়ের একটি হাজদার ওপর গবেষণা কাজ পরিচালিত হয়। আধুনিক জীবনব্যবস্থা থেকে বিচ্ছিন্ন এই সম্প্রদায় শিকারের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। তীর-ধনুক দিয়ে শিকার করা প্রাণী ও মাটির নিচে জন্মানো শষ্য খেয়েই জীবনধারণ করে তারা।

আরও পড়ুন: সাজের পূর্ণতায় ব্লাউজের সাথে মানানসই গয়না

গবেষণার ফলাফলে দেখা যায় হাজদা সম্প্রদায়ের সাথে সাধারণ অ্যামেরিকানদের তুলনায় একদিনে উভয়েরই একই পরিমাণ ক্যালোরি খরচ হয়েছে।

ফলাফল সন্দেহ তৈরি করায় অন্যান্য শিকারী সম্প্রদায়ের সাথে একই গবেষণা পুনরায় করা হলে, অভিন্ন ফলাফল আসে।

এর মূল কারণ হিসেবে গবেষকরা জানান, মানুষের শরীর প্রয়োজন কিংবা পুরষ্কার না পেলে অযথা কাজের জন্য বিবর্তিত হয়নি। টিকে থাকার জন্য তার প্রয়োজনীয় কাজটুকুকেই শরীর গ্রহণ করে এবং সে অনুযায়ী ক্যালোরি ক্ষয় করে।

image


গবেষণাগারের ইঁদুর ও চিড়িয়াখানার বানরের ওপরও গবেষণা চালিয়ে একই ফলাফল পাওয়া যায়।

'এক্সারসাইজড' গ্রন্থের লেখক ড. লিবারম্যানের মতে, এটি জেনে কোনোভাবেই শারীরিক চর্চায় অনুৎসাহিত হওয়া উচিৎ না। ব্যায়াম কিংবা শারীরিক চর্চা পড়াশোনার মতোই একটি আধুনিক কাজ। কয়েকশ বছর আগে পড়াশোনা মানুষের জীবনে অনুপস্থিত থাকলেও বর্তমানে তা যেমন বিশ্বজনীন, শারীরিক চর্চাকেও সেভাবে দেখা যেতে পারে।

এছাড়াও তিনি জানান, মধ্য বয়সের পর মানুষের কর্মক্ষমতা ও জীবনীশক্তি কমে যায় এমন ধারণাকে ভুল প্রমাণ করে গবেষণায় দেখা যায়, ২০-৬০ বছর পর্যন্ত মানুষের মেটাবোলিজম সমানভাবে কাজ করে। নিয়মিত শারীরিক চর্চা দীর্ঘ সময় জীবনীশক্তি নিয়ে সুস্থ জীবন-যাপনেও সহায়ক ভূমিকা পালন করবে।


একাত্তর/টিএ

টাক মাথার জন্য দারুণ এক সুসংবাদ দিলো দক্ষিণ কোরিয়া। দেশটির বিজ্ঞানীরা একটি নমনীয় লাইট থেরাপি হ্যাট বা টুপি তৈরি করছেন, যা চুল পড়ার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। কোরিয়া অ্যাডভান্সড...
শহর কিংবা গ্রাম, কম-বেশি সবার ঘরেই ফ্রিজের ব্যবহার দেখা যায়। দৈনন্দিন জীবনে ঘর- গৃহস্থলির অন্যতম দরকারি জিনিস হয়ে উঠেছে ফ্রিজ নামের এই বৈদ্যুতিক বস্তুটি। এতে বার বার রান্না ও বাজার করার ঝামেলা থেকে...
নিজেকে এগিয়ে নেওয়া মানে অন্যকে কৌশলে পেছনে ফেলে দেয়া নয়। এটি ব্যক্তিগত লক্ষ্যের পরিপূর্ণতা, নিজের আবেগের সাধনা এবং সততা, নিষ্ঠা ও শ্রমের প্রতিদান।
কর্মক্ষেত্রে নানা বিষয় নিয়ে অধিকাংশ মানুষই এখন মানসিক ক্লান্তিতে ভোগেন। সেই থেকে আসতে পারে অবসাদ। কর্মক্ষেত্রে যে কারণগুলি কর্মীদের দুর্ভাবনায় রাখে, তার মধ্যে অন্যতম বড় কারণ হলো, বড়কর্তা অর্থাৎ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর