বসের সঙ্গে সহমত নন? কীভাবে বলবেন জেনে নিন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম

কর্মক্ষেত্রে নানা বিষয় নিয়ে অধিকাংশ মানুষই এখন মানসিক ক্লান্তিতে ভোগেন। সেই থেকে আসতে পারে অবসাদ। কর্মক্ষেত্রে যে কারণগুলি কর্মীদের দুর্ভাবনায় রাখে, তার মধ্যে অন্যতম বড় কারণ হলো, বড়কর্তা অর্থাৎ বসের সঙ্গে মতের মিল না হওয়া।

বসের সব কথাই আমাদের মন মতো হবে, এমনটা নয়। মানুষভেদে ভাবনা বা চিন্তাধারা আলাদা হওয়াটাই স্বাভাবিক। কেউ বসের কথার সঙ্গে একমত না হলে সেটাও তাকে জানানো জরুরি।

কিন্তু বড়কর্তার মুখের ওপর সে কথা বলে দিলে তিনি রেগে যেতে পারেন কিংবা বিরক্ত হতে পারেন। আবার না বললেও সমস্যা।

তাহলে জেনে নিন, কোন কায়দায় বসের সামনে আপনার দ্বিমতের কথা বললে তার রাগও হবে না, আর আপনার কাজও হয়ে যাবে।

  • বসের সঙ্গে অযথা তর্ক করতে যাবেন না। বসের মতের সঙ্গে আপনি কেন একমত হতে পারছেন না, সেই যুক্তিগুলি নিজের কাছে তৈরি রাখুন। বসকে যুক্তি বোঝানোর আগে নিজেকে আগে ভালো করে বিষয়টি বুঝতে হবে।
  • সময়-সুযোগ বুঝে কথা বলতে হবে। কনফারেন্স রুম বা বসের রুম, ঘরভর্তি লোকের সামনে আপনি বসের সঙ্গে দ্বিমত পোষণ করছেন, সে কথা ভুলেও বলতে যাবেন না। অন্য কোনো সময় একান্তে এই বিষয়ে বসের সঙ্গে কথা বলুন।
  • কী নিয়ে, কেন আপনার দ্বিমত সেই যুক্তি তৈরি রাখুন। বসের সঙ্গে দ্বিমতের বিষয়ে তখনই কথা বলুন যখন আপনি পাল্টা যুক্তি দিতে পারবেন। ঠান্ডা মাথায়, বিনয়ের সঙ্গে নিচু গলায় আপনার যুক্তিগুলি বসের সামনে রাখুন।
  • সবসময় একটা কথা মনে রাখবেন, বসের সঙ্গে আলোচনার সময় উত্তেজিত হয়ে পড়লেই মুশকিল। আপনার যুক্তির পাল্টা যুক্তি বসও দিতে পারেন। তর্কে না গিয়ে মন দিয়ে সেই কথাগুলি বোঝার চেষ্টা করুন।
  • এমনও পরিস্থিতি আসতে পারে, যখন বস আপনার কথা কিছুতেই মানতে চাইছেন না, আপনিও পিছু হটতে নারাজ। সে ক্ষেত্রে মাঝামাঝি কোনো এক পথ খোঁজার চেষ্টা করুন। আপনি কীভাবে সেই কথাটি বসের সামনে তুলে ধরছেন, তাতেই আপনার বুদ্ধিমত্তা প্রকাশ পাবে। বোঝা যাবে আপনি কতটা স্মার্ট।
কেএসএইচ
টাক মাথার জন্য দারুণ এক সুসংবাদ দিলো দক্ষিণ কোরিয়া। দেশটির বিজ্ঞানীরা একটি নমনীয় লাইট থেরাপি হ্যাট বা টুপি তৈরি করছেন, যা চুল পড়ার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। কোরিয়া অ্যাডভান্সড...
শহর কিংবা গ্রাম, কম-বেশি সবার ঘরেই ফ্রিজের ব্যবহার দেখা যায়। দৈনন্দিন জীবনে ঘর- গৃহস্থলির অন্যতম দরকারি জিনিস হয়ে উঠেছে ফ্রিজ নামের এই বৈদ্যুতিক বস্তুটি। এতে বার বার রান্না ও বাজার করার ঝামেলা থেকে...
নিজেকে এগিয়ে নেওয়া মানে অন্যকে কৌশলে পেছনে ফেলে দেয়া নয়। এটি ব্যক্তিগত লক্ষ্যের পরিপূর্ণতা, নিজের আবেগের সাধনা এবং সততা, নিষ্ঠা ও শ্রমের প্রতিদান।
সুস্থ থাকতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ১০ হাজার কদম হাঁটা উচিত- এমন কথা অনেকদিন ধরেই প্রচলিত। তবে নতুন একটি গবেষণায় দেখা গেছে, হাঁটার সুফল পেতে হলে দিনে পাঁচ হাজার কদমই যথেষ্ট হতে...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর