ঘুড়ি দিয়ে নৌকা চালিয়ে আটলান্টিক পাড়ি!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:৪০ পিএম

শুধু ঘুড়ির শক্তিতে ছোট্ট নৌকা চালিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিলেন পর্তুগিজ এক কাইটসার্ফার। মহাসাগরে প্রায় ৪ হাজার মাইল সফলভাবে পাড়ি দিতে তার সময় লেগেছে ২৫ দিন। 

গত নভেম্বর ৩ তারিখে লিসবন থেকে যাত্রা শুরু করেন ফ্রান্সিসকো। ৩৮ বছর বয়সী এই অভিযাত্রির যাত্রাপথে তার সম্বল ছিল ছোট্ট একটি ঘুড়ি চালিত নৌকা আর মাত্র ১৫ লিটার খাবার পানি। 

সমুদ্র যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরে ফ্রান্সিসকো বলেছেন, ‘এটা একটা দারুণ চ্যালেঞ্জ ছিল। পানি নিয়ে সমস্যা হয়েছে। নৌকার তেতরে ঢুকে পড়ছিল পানি। তবে আমি সবকিছু সামলে নিয়েছি’।  

ছোট্ট একটি ককপিট আকৃতির কেবিনেই দিন পার হয়েছে এই কাইটসার্ফারের। ঘুড়ির সাহায্যে চালানো নৌকাটিতে আটলান্টিকের ৬৪০০ কিলোমিটার পথ পাড়ি দেন ফ্রান্সিসকো। তার নৌকার শক্তির উৎস ছিলো সৌর বিদ্যুৎ, আর ঘুড়িগুলোকে তিনি উড়িয়েছেন রিমোট কন্ট্রলের মাধ্যমে যার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩০ কি.মি.।

ফ্রান্সিসকোর এই সমূদ্র যাত্রা শেষ করতে মোট ৪৭ দিন সময় লাগলেও তাকে নৌকা বাইতে হয়েছে মাত্র ২৫ দিন। কারণ, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্যানারি দ্বীপে প্রায় ২২ দিন যাত্রাবিরতি নিতে হয় তাকে।

যাত্রাপথে ফ্রান্সিসকো প্রয়োজনীয় খাবার পানির চাহিদা মিটিয়েছেন একটি হ্যান্ড পাম্প দিয়ে যা সাগরের লবণাক্ত পানিকে বিশুদ্ধ খাবার পানিতে পরিণত করতে পারে। 

ফ্রান্সিসকো বলেন, ‘আমি পান করার জন্য মাত্র ১৫ লিটার বিশুদ্ধ পানি নেই। তাও জরুরি অবস্থার ক্ষেত্রে বা শেষ দিনগুলোর জন্য। বিশুদ্ধ পানি তৈরী করতে আমার ওয়াটারমেকার ব্যবহার করতে হয়। 

ঘুড়ির নৌকায় দ্রুততম সময়ে আটলান্টিক পাড়ি দেয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে চান এই কাইটসার্ফার।


একাত্তর/ এনএ

চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর