বোকারা কেন নিজেদের সেরা ভাবেন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৪ পিএম

দৈনন্দিন জীবনে আমরা অহরহ এমন কিছু মানুষের মুখোমুখি হই, নিজেদের বুদ্ধিমত্তার ওপর যাদের রয়েছে অগাধ আত্মবিশ্বাস। কি কর্মক্ষেত্রে, কি বিয়েবাড়িতে কিংবা গণপরিবহনে, নিজেদের এই বিদ্যাবুদ্ধি জাহির করতে পারদর্শী এসব মানুষের সাথে না চাইলেও আমাদের মেলামেশা করতে হয়।   

অথচ তাদের কথা শুনলেই বোঝা যায়, যা নিয়ে কথা বলছেন তা নিয়ে আর দশজনের চেয়ে তাদের জ্ঞানের পরিধির খুব একটা পার্থক্য নেই। তারপরও নিজেকে সবজান্তা হিসেবে প্রমাণ করার প্রাণান্ত এই চেষ্টা তাদেরকে কখনও করে তোলে অন্যের হাস্যরসের, আর কখনওবা স্রেফ বিরক্তির পাত্র। 

কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কেন কিছু মানুষ এই ধরনের আচরণ করেন? মনোবিদ ডেভিড ডানিং ও জাস্টিন ক্রুগার সেই ১৯৯৯ সালেই এক গবেষণাপত্রে এই ধরনের আচরণের ব্যাখ্যা দিয়েছেন। 

তাদের নাম অনুযায়ী এই আচরণের নাম দেয়া হয়েছে 'ডানিং-ক্রুগার এফেক্ট'। কোনো ব্যক্তি যখন কোনো বিষয় বা পরিস্থিতি নিয়ে নিজের প্রকৃত জ্ঞান বা সক্ষমতাকে অতিঅনুমান করেন তখন সেই ঘটনাকে ডানিং-ক্রুগার এফেক্ট বলা হয়। 

ডানিং ও ক্রুগার তাদের পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিজেদের ব্যাকরণ, যুক্তি ও রসবোধের দৌড় অনুমান করতে বলেন। দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই যাদের পারফরম্যান্স গড়ের চেয়ে খারাপ হয় তারা নিজেদের পারফরম্যান্স অতিঅনুমান করেন। 

আরও পড়ুন: ওয়ার্ডলে মজেছেন পাজলপ্রেমীরা

যেমন, পরীক্ষায় যারা নিজেদের স্কোর ৬২ শতাংশ হবে বলে ভেবেছিলেন, তাদের স্কোর ছিল ১২ শতাংশের ঘরে। 

এর কারণ হিসেবে ডানিং ও ক্রুগার বলেন, যাদের বুদ্ধিমত্তা ও দক্ষতা কম তারাই আসলে নিজের দক্ষতাকে সঠিকভাবে অনুমান করতে ব্যর্থ হন। কেননা, ঠিকঠাকভাবে কাজ সম্পাদন করতে যে দক্ষতা ও জ্ঞানের প্রয়োজন, নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতেও সেই দক্ষতা ও জ্ঞানের প্রয়োজন রয়েছে। 

তবে এটি কোনো মানসিক রোগ নয়, বরং একে মানবপ্রকৃতির নানা বিচিত্র বহিঃপ্রকাশের একটি উদাহরণ বলা যায়। বিশেষজ্ঞ ও উচ্চ শিক্ষিত শ্রেণির মানুষ থেকে শুরু করে যে কারও মধ্যে এ আচরণ দেখা যেতে পারে। 

এ ধরনের আচরণ বেশিরভাগ সময় খুব একটা বিপজ্জনক নয়। বড়জোর এটি আশেপাশের মানুষের মধ্যে বিরক্তির উদ্রেক করে। 

তবে ক্ষেত্রবিশেষে এটি অন্যদের জন্য বিপদও বয়ে আনতে পারে। যেমন, কোনো ট্রাক ড্রাইভার যদি নিজের গাড়ি চালানোর ক্ষমতা নিয়ে অতি আত্মবিশ্বাসী হন তাহলে যেকোনো সময় তিনি সড়ক দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। 

ডানিং-ক্রুগার এফেক্টের উল্টোপিঠও কিন্তু আছে। এমন অনেকেই আছেন যারা সর্বদা নিজের যোগ্যতা-দক্ষতা নিয়ে সংশয়ে ভোগেন। তারা যা কিছু অর্জন করেছেন তার সবই অন্যকে ঠকিয়ে বা স্রেফ ভাগ্যের জোরে অর্জন করেছেন বলে মনে করেন। 

মুদ্রার এই উল্টোপিঠের নাম 'ইমপস্টার সিনড্রোম'। ডানিং-ক্রুগারের মতো এটিও কোনো মানসিক রোগ নয়, একে বলা যেতে পারে আচরণগত সমস্যা। 

ডানিং-ক্রুগার এফেক্ট কি এড়িয়ে চলা সম্ভব? 

যেহেতু অন্যদের আচরণ নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব নয়, তাই তাদের আচরণে ডানিং-ক্রুগারের প্রভাবও হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। তবে নিজের আচরণে কোথাও এই ধরনের প্রবণতা লক্ষ্য করলে তা নিয়ন্ত্রণ করা নিজের পক্ষে সম্ভব। তা করতে হলে-

  • যেকোনো বিষয় নিয়ে সবসময় নিজেকে প্রশ্ন করুন, এ নিয়ে আমি কি সবকিছু জানি, নাকি আমার পক্ষে আরও জানা-বোঝা সম্ভব?

  • যেকোনো কাজ করতে আপনি পারদর্শী এমনটা প্রথমেই ধরে নেয়া থেকে বিরত থাকুন। 

  • বন্ধু, সহকর্মী ও পরিবারের সদস্যদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা গ্রহণ করুন। 

  • কোনোকিছু নিয়ে আপনার বিশ্বাস বা পূর্বধারণা নিজেকে মূল্যায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা তা ভেবে দেখুন। 

আর অন্য কারো মাঝে এ ধরনের আচরণ লক্ষ্য করলে সেক্ষেত্রে-

  • নিতান্ত প্রয়োজন না হলে তার সাথে বিতর্কে না জড়াতে চেষ্টা করুন। 

  • ব্যক্তিগত কোনো গভীর সমস্যার কারণে ওই ব্যক্তি এমন আচরণ করে থাকতে পারেন সেটি বুঝে তার প্রতি সদয় মনোভাব পোষণ করুন। 

  • তার কোনো কথায় বা আচরণে কষ্ট পেলে নিজেকে বোঝান যে এতে আপনার কোনো দোষ নেই, খুব সম্ভবত নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই তিনি এমন আচরণ করছেন।  

পারিপার্শ্বিক বিভিন্ন কারণে মানুষের মধ্যে ডানিং-ক্রুগার এফেক্ট জন্ম নিতে পারে। এর মাধ্যমে জেনেবুঝে বা অজান্তে নিজেকে এবং অন্যদের আঘাত করা থেকে বিরত থাকতে নিজেকে জানা এবং নিজের সম্পর্কে আত্মসচেতনতা গড়ে তোলাই সবচেয়ে ভালো উপায়। 


একাত্তর/এসজে

প্রেমের নাম বেদনা- যুগ যুগ ধরে গানে গল্পে কবিতায় এই কথা বলে আসছেন শিল্পী-সাহিত্যিকরা। তবে এতদিন এটিকে স্রেফ মানসিক যন্ত্রণা বলেই মনে করা হলেও, সাম্প্রতিক সময়ে বিচ্ছেদের শারীরিক প্রভাব নিয়েও কাজ...
‘আপনার প্রিয় রং কী?’- ছোটবেলা থেকে জীবনে কমপক্ষে একবার এই প্রশ্নের মুখোমুখি হয়নি  এমন মানুষের দেখা মেলা ভার। তবে একেক বয়সে গিয়ে সাধারণত এই প্রশ্নের উত্তর ভিন্ন হতে দেখা যায় বেশিরভাগ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর