বিট দ্য হিট: এই গরমে বাঁচার উপায়

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৬:৪৫ পিএম

দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। বৈশাখ আসতে না আসতেই বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। এই আবহাওয়ায় সতর্ক না হলে খুব সহজেই শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। আর ছোট ছোট কিছু পরামর্শ মেনে চললে গরমকে বশে এনে রোজকার জীবনে সুস্থ থাকা সম্ভব। 

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে গরমে সুস্থ থাকার সেরা ১০টি উপায়- 

• ভারী, সিনথেটিক কাপড় ও গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন। হালকা রঙের, ঢিলেঢালা ও সুতি কাপড়ের পোশাক পরুন 

• ঠাণ্ডা পানি দিয়ে দিনে দুইবার গোসল করুন। এটি শরীর শীতল রাখতে সাহায্য করবে। তবে যাদের সর্দি-কাশির সমস্যা আছে, তারা এ বিষয়ে সতর্ক হোন।

• খুব বেশি কাজ না থাকলে গরমের মধ্যে ঘরের বাইরে বের হবেন না। 

• নিতান্তই প্রয়োজন হলে বাইরে বের হয়ে ছাতা, রোদচশমা ও টুপি ব্যবহার করুন। সেইসাথে ত্বকে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। 

• খুব গরমের সময় বেশি কায়িক পরিশ্রম করবেন না। 

• ভারী, ভাজাপোড়া ও তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। সালাদ, ফল ইত্যাদি ঠাণ্ডা খাবার খান

• শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণ পানি পান করুন।

• চা-কফি ইত্যাদি ক্যাফেইন-জাতীয় খাবার এড়িয়ে চলুন। এর পরিবর্তে শরবত, ফলের রস ও স্যালাইন পান করুন।

• গরমে শিশু ও বয়স্কদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তাদের বিশেষ যত্ন নিন। 

• পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম নিশ্চিত করুন। 

image


গরমে দীর্ঘ সময় বাইরে রোদে থাকলে হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিলে তখন তাকে হিট স্ট্রোক বলা হয়। হিট স্ট্রোকে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে।

হিট স্ট্রোক হলে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে পড়তে পারেন অনেকেই। তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যুও হওয়া অস্বাভাবিক নয়। বাচ্চা, বয়স্ক ও যারা স্থূলতায় ভুগছে তারা হিট স্ট্রোকে সহজেই আক্রান্ত হয়।

হিট স্ট্রোক হলে করণীয়-

• হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়ায় সরিয়ে নিতে হবে এবং তার পোশাক আশাক ঢিলে ঢালা করে দিতে হবে।

• বরফ বা ঠাণ্ডা পানি শরীরের ভাঁজে, গলার নিচে বগল বা কুঁচকিতে লাগাতে হবে এবং চোখে-মুখে পানি ছিটিয়ে দিতে হবে।

• প্রচুর বিশুদ্ধ পানি এবং ফলের রস পান করানো উচিত।

• যদি উন্নতি না হয় তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।


একাত্তর/এসজে

গরমের তীব্রতা বাড়ায় সারাদেশে বইছে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ। তাপমাত্রর পারদ উঠেছে ৪২ ডিগ্রির ঘরে। এমননি রাজধানীতেও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস উঠেছে।
কথায় বলে মন ভালো তো শরীরও চাঙ্গা। তাই স্পেনের বার্সেলোনার দুটি হাসপাতালে রোগীদের মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য নেয়া হয়েছে অভিনব এক উদ্যোগ।
‘রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন, আরাম নাহি যে জানে রে..’ রবীন্দ্রনাথের এই বাণীতে স্পষ্ট বোঝা যায় প্রকৃতির বিরূপতা। গরমে একটু আরাম পেতে শরীর-মন যেন অস্থির হয়ে ওঠে।
ক্যালোরি পুড়িয়ে ওজন কমানোর জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন কারণে ওজন কমানোর প্রাথমিক উপায় হিসাবে ব্যায়ামের বিকল্প খোঁজা হয়ে থাকে। বেশ কিছু বিকল্প কৌশল ব্যায়ামের পরিপূরক হিসেবে...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর