ডেঙ্গু জ্বরের যত সব লক্ষণ

আপডেট : ২৮ মে ২০২৩, ০৪:৪৮ পিএম

বর্ষা মৌসুম শুরু না হলেও দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এডিস মশাবাহিত এই রোগটি প্রাথমিক অবস্থায় নির্ণয় করা না হলে মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে। করোনার সময়ে জ্বর হলেই ভেবে নেয়া হয় করোনা হয়েছে! 

কিন্তু চিকিৎসকরা বলছেন, শুধু করোনায় আক্রান্ত হলেই রোগী জ্বরে ভোগেন না বরং ডেঙ্গুর কারণেও জ্বরে ভুগতে পারেন। তাই এ সময় জ্বর হলেই উদ্বিগ্ন না হয়ে বরং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নির্দেশনা মেনে পরীক্ষা করাতে হবে। 

ডেঙ্গু ভাইরাসের আক্রমণে জ্বর হল তার কিছু লক্ষণ আছে, সেগুলো জানা থাকলে নিজেই নির্ণয় করতে পারবেন, আপনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কি না। তবে নিজ থেকে কোন ধরনের ওষুধ খাওয়া বা পরীক্ষা না করার বিষয়ে চিকিৎকরা বারবার সতর্ক করে দিচ্ছেন। 

ডেঙ্গুর ক্লাসিক্যাল জ্বরে লক্ষণ সমূহ

ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরে সাধারণত তীব্র জ্বর ও সেই সঙ্গে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। জ্বর ১০৫ ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। তীব্র পেটে ব্যথাও হতে পারে। শরীরে বিশেষ করে হাড়, কোমর, পিঠসহ অস্থিসন্ধি এবং মাংসপেশীতে তীব্র ব্যথা হয়। এছাড়াও মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা হয়। এই জ্বরের আরেক নাম ব্রেক বোন ফিভার।

জ্বর হওয়ার চার বা পাঁচ দিনের সময় সারা শরীরজুড়ে লালচে দানা দেখা যায়, যাকে বলা হয় স্কিন র‌্যাশ। যা অনেকটা এলার্জি বা ঘামাচির মতো। পাশাপাশি বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। রোগী অতিরিক্ত ক্লান্তিবোধ করে ও রুচি কমে যায়। সাধারণত চার বা পাঁচ দিন জ্বর থাকার পর তা এমনিতেই চলে যায়। কারও ক্ষেত্রে দুই বা তিন দিন পর আবারও জ্বর আসে। 

ডেঙ্গু হেমোরেজিক জ্বরের লক্ষণ সমূহ

রোগীর এই অবস্থাটি সবচেয়ে জটিল। এই জ্বরে ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরের লক্ষণ ও উপসর্গের পাশাপাশি আরও সমস্যা দেখা দেয়। যেমন- শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত পড়া শুরু হয়। যেমন- চামড়ার নিচে, নাক ও মুখ দিয়ে, মাড়ি ও দাঁত হতে, কফের সঙ্গে, রক্তবমি, পায়খানার সাথে তাজা রক্ত বা কালো পায়খানা, চোখের মধ্যে এবং চোখের বাহিরে, নারীদের বেলায় অসময়ে ঋতুস্রাব অথবা রক্তক্ষরণ শুরু হলে অনেকদিন পর্যন্ত রক্ত পড়তে থাকা ইত্যাদি।

এই রোগের বেলায় অনেক সময় বুকে পানি, পেটে পানি ইত্যাদি দেখা দিতে পারে। অনেক সময় লিভার আক্রান্ত হয়ে রোগীর জন্ডিস হয়। আবার কিডনি আক্রান্ত হয়ে রেনাল ফেইলিউর ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে।

ডেঙ্গু শক সিনড্রোমের লক্ষণসমূহ

ডেঙ্গু জ্বরের ভয়াবহ রূপ হল ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু হেমোরেজিক জ্বরের সঙ্গে সার্কুলেটরি ফেইলিউর হয়ে ডেঙ্গু শক সিনড্রোম হয়। এর লক্ষণগুলো হলো- রক্তচাপ হঠাৎ কমে যাওয়া। নাড়ীর স্পন্দন অত্যন্ত ক্ষীণ ও দ্রুত হয়। শরীরের হাত পা ও অন্যান্য অংশ ঠান্ডা হয়ে যায় শরীরের হাত পা ও অন্যান্য অংশ ঠান্ডা হয়ে যায়। প্রস্রাব কমে যাওয়। হঠাৎ করে রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গু ক্লাসিক্যাল গোক আর হেমোরেজিক হোক, এই সময় জ্বর হলে শুরুতেই পরীক্ষা করিয়ে নেয়া উচিৎ। ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবারও ডেঙ্গু আক্রান্ত হলে রোগীর অবস্থা বেশি ঝুঁকিতে পরতে পারে, তাই জ্বর হলেই সতর্ক থাকতে হবে। 


একাত্তর/এসি


২০২০ সালে, করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও, পরের বছর থেকে মাথাচাড়া দিতে শুরু করে। ২০২১ সালে দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো। আর, ২০২২ সালে ডেঙ্গু...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর