পানিশূন্যতায় বারবার পানি পানে হতে পারে মৃত্যুও

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম

পানিশূণ্যতায় (ডিহাইড্রেশন) বারবার পানি পান না করার পরামর্শ দিয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, এমন অবস্থায় বারবার পানি পান করলে পানি বিষাক্ততার (ওয়াটার টক্সিসিটি) কারণে মৃত্যুও হতে পারে।

এমন এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ডিহাইড্রেটেড (শরীরে পানিশূন্যতা) অবস্থায় এক নারী বারবার পানি পান করার কারণে মারা গেছেন। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, অল্প সময়ে বেশি পানি পান করায় পানি বিষাক্ততায় (ওয়াটার টক্সিসিটি) তার মৃত্যু হয়েছে। 

নিহত ওই নারীর নাম এসলি সামার্স (৩৫)। তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় থাকতেন।

তার পরিবারের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, ৪ জুলাই হঠাৎ করে এসলি পানিস্বল্পতায় অসুস্থ অনুভব করেন। তিনি খুব অল্প সময়ের মধ্যে অনেক পানি পান করেন। কিন্তু পরে তিনি আরও অসুস্থবোধ করতে শুরু করেন। 

এসলির ভাই ডেভন মিলার ডব্লিউআরটিভিকে বলেন, তিনি শুনেছেন তার বোন ২০ মিনিটের মধ্যে চার বোতল পানি পান করেছিলেন।  একটি গড় পানির বোতল ১৬ আউন্সের মতো হয়। সে হিসেবে এসলি ২০ মিনিটের মধ্যে ৬৪ আউন্স পানি পান করেছিলেন। অর্থাৎ আধা গ্যালন পানি যা একজন মানুষ সারাদিনে পান করার কথা।

এসলির পরিবার জানায়, তারা পারিবারিক ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণের শেষদিন এসলি বলেন তার প্রচুর মাথাব্যথা করছে এবং প্রচণ্ড গরম অনুভব করছেন। এরপর তিনি প্রচুর পানি পান করেন। পানিপান করার পর এসলি জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার আর জ্ঞান ফেরেনি। 

চিকিৎসকরা জানিয়েছেন, এসলি সামার্সের মৃত্যুর কারণ পানির বিষাক্ততা। অল্প সময়ের মধ্যে খুব বেশি পানি পান করলে পানি বিষাক্ততা ঘটে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে অস্বস্তি বোধ করা, পেশীতে ব্যথা, বমিভাব এবং মাথাব্যথা। 

আরও পড়ুন : মানবদেহের জন্য ঠিক কতটা তাপমাত্রা সহনীয়?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালে বাইরে কাজ করলে বা ঘন ঘন ব্যায়াম করলে মানুষ মারাত্মকভাবে পানিশূন্য হয়ে পড়তে পারে। এসময় যদি কেউ খুব কম সময়ে খুব বেশি পানি পান করেন, তবে তাদের শরীরে হঠাৎ করে খুব বেশি পানি থাকার সম্ভাবনা থাকে এবং পর্যাপ্ত সোডিয়াম থাকেনা। ডিহাইড্রেশনের ক্ষেত্রে ইলেক্ট্রোলাইট, সোডিয়াম এবং পটাসিয়াম আছে এমন তরল পান করার পরামর্শ দেওয়া হয়।


একাত্তর/পিএজে
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর