উদ্বিগ্নের সাত লক্ষণ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

উদ্বেগ বলতে সে অনুভূতিকে বোঝানো হয় যা আমরা কোনো বিষয়ে চিন্তিত বা ভীত হলে অনুভব করি। ভয় বা আতংক একটি স্বাভাবিক অনুভূতি। কিন্তু এই অনুভূতি সীমানা অতিক্রম করলেই সমস্যা। ক্রমাগত দুশ্চিন্তা হতে পারে দীর্ঘস্থায়ী উদ্বেগের কারণ। উদ্বিগ্নতায় ভোগার সাতটি লক্ষণ হলো-

বিচলিত হওয়া অস্থিরতা

আপনি নিজের মধ্যে প্রায় নার্ভাসনেস বা অস্থিরতা অনুভব করেন? ধারাবাহিকভাবে এই বিচলিত হওয়া ও অস্থিরতা হতে পারে উদ্বিগ্নতায় ভোগার প্রধান লক্ষণ।

সব বিষয়ে চিন্তিত হওয়া

কোনো সামান্য বিষয়েই চিন্তিত হওয়া উদ্বিগ্নতায় ভোগার আরেকটি লক্ষণ। অনেকসময় আমরা খুব ক্ষুদ্র বিষয়েও দুশ্চিন্তায় ভুগে থাকি। এটা উদ্বিগ্নতায় ভোগার পরিষ্কার পূর্বাভাস।

হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া

আপনার কি ম্যারাথনের মতো হৃদস্পন্দন হচ্ছে? এই দ্রুত হৃদস্পন্দন বৃদ্ধি হলো উদ্বিগ্নতায় ভোগার সাধারণ একটি লক্ষণ।

বারবার শ্বাস নেয়া

শ্বাস প্রশ্বাস ছাড়া আমাদের বাঁচা অসম্ভব। কিন্তু বারবার শ্বাস নেয়া মানে আপনি প্রচুর উদ্বিগ্নতায় ভুগছেন।

অতিরিক্ত ঘামানো

আপনি যদি খেয়াল করেন আপনি সাধারণ বা ঠাণ্ডা আবহাওয়াতেও ঘামছেন, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি উদ্বিগ্নতায় আক্রান্ত।

ক্রমাগত কম্পন

উদ্বিগ্নতা আপনার শরীরকে এমন অবস্থায় নিতে পারে যে এইসময় তা ক্রমাগত কম্পন করতে থাকে। আপনি খেয়াল করবেন উদ্বিগ্নতায় ভুগলে আপনার হাত পা কাঁপতে থাকে।

ক্লান্তি অনুভব করা

অল্পতেই ক্লান্তি অনুভব করাও উদ্বিগ্নতায় আক্রান্ত হওয়ার লক্ষণ। তখন আপনি কোনো কাজ করার পর্যাপ্ত শক্তি পাবেন না।

একাত্তর/পিএজে
রাগ আপনার নিজের ও অন্যের জীবন ধ্বংস করে। তাহলে কীভাবে আপনি রাগ নিয়ন্ত্রণ করবেন?
অগোছালো জীবন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে আসতে পারে ভয়াবহ সংকট। ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে। আর তাই যদি জীবনের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনা যায় তাহলে হয়তো বদলে যেতে পারে অনেক...
যেকোন সম্পর্কই সব সময়ই সুন্দর। তবে, কিছু সম্পর্ক তিক্ততা বাড়ায়, আনে বিরক্তি। আর সম্পর্কের বিরক্তি কাটাতে অনেকে নানা উপায় খুঁজে নিলেও কিংবা খুঁজলেও হয়তো কখনো সমাধান মেলে নয়তো কখনো মেলে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর