এই গরমে কাঁচা আমের শরবত

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৪:০৭ পিএম

‘‘ঝড় এলো এলো ঝড়, আম পড় আম পড়, কাঁচা আম ডাঁসা আম, টক টক মিষ্টি, এই যা...এলো বুঝি বৃষ্টি…’’

এই গরমে ঝড়-বৃষ্টির দেখা না পেলেও কাঁচা আমের দেখা ঠিকই পাওয়া যায়। তাই প্রাণে প্রশান্তি পেতে শীতল সজীব মজাদার কাঁচা আমের শরবত চুমুকে চুমুকে খাওয়া যেতে পারে। রোদ থেকে ফিরে এক গ্লাস কাঁচা আমের শরবত, আহা- কী শান্তি!

কোল্ড ড্রিঙ্কসের বদলে খান কাঁচা আমের শরবত, এই গরমে লু লাগবে না, প্রাণ জুড়োবে আরামে।

মাথার উপর গণগণে রোদ যেন শরীরের সমস্ত প্রাণশক্তি শুষে নিঃশেষ করে দিচ্ছে। বিরক্তিকর ঘামের সঙ্গে ঘনঘন পিপাসা পাওয়া এখন খুবই স্বাভাবিক। সাময়িক স্বস্তি পেতে অনেকেই বরফ ঠাণ্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি যা খুবই অস্বাস্থ্যকর। এর বদলে কাঁচা আম বা আমপোড়ার শরবত শরীর জুড়িয়ে দেবে।

গ্রীষ্মের তীব্র দাবদাহে কিছুটা স্বস্তি পেতে আমের শরবত, চাটনি খেতে পছন্দ করি অনেকেই। প্রায় সবার  অতিপ্রিয় এই কাঁচা আম শুধু স্বাদ নয়, শরীরের জন্যও ভীষণ উপকারি।

কাঁচা আমে থাকে প্রচুর পরিমানে ভিটামিন ‘সি’। আর ভিটামিন সি হলো যে কোনও সংক্রমণ থেকে ঢালের মতো রক্ষা করা এক হাতিয়ার। কাঁচা আম চোখের জন্য খুবই ভাল। কাঁচা আমের শরবত চিনি, পানি, লবন দিয়ে বানিয়ে প্রতিদিন এক গ্লাস করে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

কাঁচা আম খেলে রক্তনালি পরিষ্কার থাকে বলে জানান বিশেষজ্ঞরা। বদহজম কোষ্ঠকাঠিন্যসহ নানা রোগের ওষুধও বলা যেতে পারে এই সি ভিটামি কাঁচা আম-কে। শুধু তাই নয় কাঁচা আমের শরবত খেলে অনেকক্ষণ পেটভরা থাকে। হজমও ভাল হয়। কাঁচা আমে আছে পলিফেনল যা কেটে বা ছিড়ে যাওয়া ক্ষত তাড়াতাড়ি সারিয়ে তোলে।

এনএন/এআর
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর