বিমানের সৈয়দপুর-কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৩:৩২ পিএম

যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়েছে। তবে ফ্লাইট চালুর প্রথম দিনেই নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘন্টা বিলম্ব হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উদ্বোধনী সৈয়দপুর বিমান বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফ্লাইট চালুর কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

রেলমন্ত্রী বলেন, ভারসাম্যপূর্ণ পরিবহন ব্যবস্থা ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় নতুন নতুন রুটে বিমানের ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্য়টন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, করোনার থাবা সইতে না পেরে এয়ার ইন্ডিয়া ও থাই এয়ারসহ কয়েকটি দেশের রাষ্ট্রীয় বিমান বন্ধ করতে বাধ্য হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিমান সংস্থা দিন দিন এগিয়ে চলেছে। 

আরও পড়ুন: ঢাবিতে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু

image


এসময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, স্থানীয় সংসদ সদস্য আদেলুর রহমান আদিল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও  আবু সালেহ মোস্তফা কামাল প্রমুখ। 

বাংলাদেশ বিমানের নতুন এই ফ্লাইটটি সপ্তাহের বৃহষ্পতিবার সৈয়দপুর থেকে কক্সবাজার ও শনিবার কক্সবাজার থেকে সৈয়দপুর রুটে চলাচল করবে। 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বেসরকারী সংস্থা ইউএস বাংলা সৈয়দপুর-চট্রগ্রাম রুটে বিমান চলাচল শুরু করে। বর্তমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও নভোএয়ারের মোট ১৬ টি বিমান প্রতিদিন চলাচল করে। 



একাত্তর/আরএইচ

একাত্তর টিভির কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবাদ চিঠিতে তিনি দাবি করেছেন, প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সব নারী কর্মীর মাধ্যমে আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী একটি ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে (সামনের অংশের কাচ) ফাটল দেখা দেওয়ায় দুই ঘণ্টা পর সেটিকে আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আনা হয়েছে।
ঢাকা-নারিতা ফ্লাইটকে লাভজনক করতে সব রকম উদ্যোগ নিয়েছে বিমান। কেবল ঢাকা থেকে নারিতা পর্যন্ত নয়; জাপানের ওসাকা পর্যন্ত ভ্রমণের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এই ফ্লাইটকে যুক্ত করা হচ্ছে সিউলের সাথেও। বিমান...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর