মাঝ আকাশে বিমানের কাচে ফাটল

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী একটি ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে (সামনের অংশের কাচ) ফাটল দেখা দেওয়ায় দুই ঘণ্টা পর সেটিকে আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আনা হয়েছে।

শনিবার বিকেলে দাম্মামের উদ্দেশে রওনা দেয় বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি। এতে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা।

বাংলাদেশ বিমানের পরিচালক (প্রকৌশল) এয়ার কমডোর মোয়াজ্জেম হোসেন একাত্তরকে বলেন, ক্যাপ্টেন হঠাৎ করেই তার বাম পাশের উইন্ডশিল্ডে সূক্ষ্ম ফাটল দেখতে পান। তারপরই নিরাপত্তার স্বার্থে তিনি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, এর আগেও এমন ঘটনা ঘটেছিলো। সাধারণত সাত-আট বছরের মধ্যে উইন্ডশিল্ডে ফাটল ধরে না। কিন্তু চার বছরের মাথায় এমন ঘটনা ঘটলো। বোয়িংকে বিষয়টি জানানো হয়েছে।

উইন্ডশিল্ডের ওয়ারেন্টি চার বছর ছিলো জানিয়ে বিমানের এই পরিচালক বলেন, চার বছর এক মাস অতিবাহিত হওয়ায় সেই সুবিধা পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ থাকায় আমরা সিঙ্গাপুর থেকে উইনশিল্ড কিনছি। সোমবার সেটি আমাদের হাতেআসবে। এর পর আট থেকে দশ ঘণ্টার মধ্যে উড়োজাহাজটি চলাচল উপযোগী করা যাবে।

বিমান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ওড়ার পর ফ্লাইটের ক্যাপ্টেন ককপিটের কাচে ফাটল দেখতে পেয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে ভারতের আকাশসীমা থেকে আবার ঢাকার পথ ধরেন।

বিমানের কর্মকর্তারা জানান, বিমান কেনার চার বছরের মাথায় সাধারণত এমন ঘটনা হওয়ার কথা না। তারা বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। এটা ম্যানুফাকচারিং ফল্ট না অন্য কোনো  কারণে হয়েছে সেটাও জানার চেষ্টা চলছে।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিমানের একটি বোয়িং ৭৩৭ এর ককপিটের কাচ ফেটে যাওয়ায় সেটি মালয়েশিয়ায় অবতরণ করানো হয়। একই বছরের আগস্টে দোহার উদ্দেশে ছেড়ে যাওয়া আরেকটি বোয়িং ড্রিমলাইনার মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হলে সেটিকে ভারতের আকাশসীমা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

উইন্ডশিল্ড ভেঙে গেলে উড়োজাহাজের ভেতরে চাপ কমে গিয়ে সেটি ভারসাম্যহীনতার মতো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে।

২০১৯ সালের মে মাসে চীনের সিচুয়ান এয়ারলাইন্সের একটি একটি এয়ারবাস- এ ৩১৯ উড়োজাহাজ ৩২ হাজার ফুট উপরে ওড়ার সময় সেটির উইন্ডশিল্ড ভেঙে যায়। বাতাসের প্রচণ্ড চাপে কো-পাইলট উড়োজাহাজের বাইরে অর্ধেক বেরিয়ে গিয়েছিলেন। পরে উড়োজাহাজটিকে চেংদু বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে সক্ষম হন পাইলট। সেবার ১১৯ যাত্রীর কেউ আহত হননি।

কেএসএইচ
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে আজ সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক করতে ১৪টি বোয়িং কেনার পাশাপাশি কিছু উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে সরকার।
একাত্তর টিভির কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবাদ চিঠিতে তিনি দাবি করেছেন, প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর