জলবায়ু পরিবর্তনে আগের মতো নেই দেশের ষড়ঋতু

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৩:১১ পিএম

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ছয় ঋতু এখন আর আগের মতো নেই, কমেছে শীতকালের স্থায়ীত্ব। হেমন্তেও নেই শীতের আমেজ। উল্টো অক্টোবর-নভেম্বর মাসে তাপমাত্রা বেড়েছে ১.৮ ও ১.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, অক্টোবরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের অনুভব হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ফলে ভূমি ও সমুদ্রের উষ্ণতার যে পার্থক্য তৈরি হয়েছে তাতে আগের মত আর শীতকালের দেখা মিলবে না।

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ কার্বণ নিঃসরণ। উন্নত দেশগুলো তাদের চাহিদা মেটাতে গিয়ে অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে ক্ষতির মুখে অনুন্নত দেশগুলো।

প্রতি বছর নিঃসরিত কার্বনের মধ্যে একা চীনই নিঃসরণ করে ২৯ দশমিক ১৮ শতাংশ কার্বন। যুক্তরাষ্ট্র ১৪ দশমিক ০২ শতাংশ, ভারত ৭ দশমিক ০৯ শতাংশ, রাশিয়া ৪ দশমিক ৬৫ শতাংশ।

জাপান ৩ দশমিক ৪৭ শতাংশ কার্বণ বাতাসে ছাড়ে। বাংলাদেশের কার্বণ নিঃসরণের হার শূণ্য দশমিক ২১ শতাংশ কিন্তু কার্বণ নিঃসরণের ফলে সৃষ্ট বিপর্যয়ের বড় শিকার বাংলাদেশ।

কার্বণ নিঃসরণের ফলে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। ১৮৫০ সালের পর থেকে ২০০০ সালে মধ্যে পৃথিবীর উষ্ণতা বেড়েছে ১.৫ ডিগ্রি সেলসিয়াস।

বর্ষা মৌসুমে বৃষ্টি হচ্ছে না। অসময়ের বৃষ্টি বাড়ছে। আর এর ফলে ক্ষতির মুখে বাংলাদেশসহ কৃষিভিত্তক দেশগুলা। ভূমি ও সমুদ্রপৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য কমছে। 

কমেছে রাত আর দিনের তাপমাত্রার পার্থক্যও। তাপমাত্রার বৃদ্ধি দুই ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখার প্রতিশ্রুতিও রক্ষা করা যাচ্ছে না।

আরও পড়ুন: সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত

আবহাওয়াবিদরা বলছেন, ১০০ বছরের গবেষনায় দেখা গেছে, গ্রীষ্মকাল আগের তুলনায় দীর্ঘস্থায়ী ও উষ্ণ। 

মার্চ থেকে অক্টোবর গড় তাপমাত্রা বেড়েছে এক থেকে ১.৩ ডিগ্রি। শীতকাল ছোট হয়েছে। তাই মধ্য অক্টোবরেও রাজধানীতে শীতের দেখা নেই। 

বাতাসে কার্বণ বাড়ার পাশাপাশি অপরিকল্পতি নগরায়ণ, জলাভূমি ভরাট, সবুজায়ন কমে যাওয়াও তাপমাত্রা বাড়াছে। জলবায়ুজনিত ক্ষতি মোকাবেলায় গড়তে হবে পরিকল্পতি নগর। 

কার্বণ নিঃসরণ নিয়ন্ত্রণ করা না গেলে ২০৫০ সালে ১.৪ ও ২১০০ সালে ২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। যা মানব সভ্যতার জন্য বড় হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

একাত্তর/এআর

বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর