বাস ও ট্রাকে খরচ বাড়বে যথাক্রমে ৯৩ ও ১৮ পয়সা

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০৯:১৮ পিএম

ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার কারণে যাত্রী প্রতি বাসগুলোর জ্বালানি খরচ বাড়বে ১০ কিলোমিটারে ৯৩ পয়সা ট্রাকের ক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পাঁচ টনের ট্রাকে কেজি প্রতি খরচ বাড়বে ১৮ পয়সা

এমন হিসাব দিয়ে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, এই হিসাব আমলে নিয়ে ভাড়া বাড়ানো হলে, তা জনজীবনে খুব একটা প্রভাব ফেলবে না খরচ বৃদ্ধির সুনির্দিষ্ট এই হিসাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দেশে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে ৮০ টাকা হয়েছে যা ভারতের পশ্চিমবঙ্গের তুলনায় এখনও প্রায় ২২ টাকা কম আর ভারতের অন্যান্য রাজ্যের সাথে এই পার্থক্য সর্বোচ্চ ৩০ টাকা

দেশের বাজারে দাম বাড়ার কারণে চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট বরাবরই গ্যাস তেলের দাম বাড়লে অস্বাভাবিক আকারে বাড়ে পরিবহন ভাড়া

তাই এবার জ্বালানি মন্ত্রণালয় হিসাব করে বলছে, ডিজেলের দাম ১৫ টাকা বাড়লে ১০ কিলোমিটারে যাত্রী প্রতি বাসগুলোর খরচ বাড়বে ৯৩ পয়সা

এই হিসাব এরিমধ্যে সড়ক পরিবহন মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে বলে জানালেন প্রতিমন্ত্রী তিনি জানান, এই হিসাব নিয়ে ভাড়া সমন্বয় হলে খুব বেশি বাসভাড়া বাড়বে না।

শুধু যাত্রী নয় পণ্য পরিবহনে খরচ কতোটা বাড়বে তারও হিসাবও দিয়েছে জ্বালানি বিভাগ পাঁচ টনি ট্রাকের বেলায় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কেজি প্রতি খরচ বাড়বে ১৮ পয়সা

পরিবহনের ভাড়া নির্ধারনের ক্ষেত্রে খরচ বৃদ্ধির যৌক্তিক হিসাব বিবেচনা করা হলে জনগণের ওপর বড় কোন নেতিবাচক প্রভাব পড়বেনা বলেও মনে করেন জ্বালানি প্রতিমন্ত্রী

তিনি বলেন, সার্বিক প্রেক্ষাপটবিবেচনা করে বৃহত্তর জাতীয় স্বার্থে সরকার ৪ নভেম্বর দেশে ডিজেল ও কেরোসিনের মূল্যপুনর্নির্ধারণ করেছে। যদিও আশপাশের অন্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের মূল্যএখনো কম।

নসরুল হামিদ আরও বলেন, আমাদের ইলেকট্রিক যানবাহনের দিকে যেতে হবে। বিশেষ করেপাবলিক পরিবহনগুলো ইলেকট্রিক করা গেলে, দেশে পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত হবে।ইলেকট্রিক যানবাহনের ইঞ্জিনের দক্ষতাও বেশি, সাশ্রয়ীও। তেল আমদানি খরচও কমে যাবে।



একাত্তর/এসএ

দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হয়েছে। পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন বুধবার  বিকেলে রাজশাহী বিভাগীয় সভাপতি ও বগুড়া জেলা...
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে।
চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পূরণের আশ্বাসে সারাদেশে চলা পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। 
জ্বালানির মূল্য বৃদ্ধির প্রস্তাব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর