উন্নতির ম্যাজিক দেখাচ্ছেন 'প্রধানমন্ত্রী': অর্থমন্ত্রী

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০৬:৪০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের উন্নতির ম্যাজিক। তার যোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী বলেছেন, বাংলাদেশের উন্নতির আরেকটি ম্যাজিক দেশের মানুষ। তারা কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

শনিবার (২০ নভেম্বর) বিকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর স্কুল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, সবার অংশগ্রহণে সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি, এ অবদান প্রধানমন্ত্রীর। স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সংগঠন। শুধু রাজনীতি করলে হবে না, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব। রাজনীতি ত্যাগের, মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে স্বপ্নের কথা বলতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। তিনি এ দেশের মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সবাইকে সেই লক্ষে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, কুমিল্লার সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খান আমার কাছের মানুষ ছিলেন। তাকে হারিয়ে আমি ভীষণ শোকাহত।

সমাবেশে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু।


একাত্তর/এআর

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর