আরও ১৮ লাখ ফাইজার টিকা উপহার দিলো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৮:২১ পিএম

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজার টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এনিয়ে বাংলাদেশকে এক কোটি ৬৮ লাখ ডোজ টিকা উপহার দিলো দেশটি।

বুধবার (২৪ নভেম্বর) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে আরও বলা হয়, এই নতুন ডোজ বাংলাদেশকে ১২ বছরের বেশি বয়েসীদের টিকা দেওয়া চালু রাখার পাশাপাশি জনসংখ্যার ৪০ শতাংশের টিকা-করণ নিশ্চিতে সহায়ক হবে।

করোনা প্রতিরোধে নেতৃত্ব দিতে ২০২২ নাগাদ বিশ্বব্যাপী বিনামূল্যে ১০০ কোটি ডোজ টিকা প্রদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে এই ফাইজার টিকা দেয়া হচ্ছে।

জাতীয় করোনা টিকাদান কার্যক্রমে সহযোগিতা দিতে এবং মহামারি প্রতিরোধ জোরদারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র নিরাপদ ও যথাযথ টিকাদান কার্যক্রম পরিচালনায় ৬,৮০০ বেশি স্বাস্থ্যসেবা পেশাদারকে প্রশিক্ষণ দিয়েছে এবং টিকা সংরক্ষণ ও সারাদেশে কোল্ড চেইন বজায় রেখে টিকা সরবরাহ সুবিধা দিতে ১৮টি কোল্ড-চেইন ফ্রিজার ট্রাক উপহার দিয়েছে।

আরও পড়ুন: কাঠগড়ায় মুখোমুখি মামুনুল-ঝর্ণা, যা ঘটেছিল আদালতে

টিকা দান ও সহায়তা ছাড়াও যুক্তরাষ্ট্র সরকার করোনা সম্পর্কিত সহায়তা হিসেবে ১২ কোটি ১০ লাখ ডলারের বেশি সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী টিকা সুবিধার সমতার জন্য কোভ্যাক্স কার্যক্রমের সমর্থনে ৪০০ কোটি ডলার দান করেছে।


একাত্তর/আরএ

পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর