'৬৯-এর গণঅভ্যুত্থানে এককভাবে নেতৃত্ব দিয়েছে ঢাবি'

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০১ এএম

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সময়ই অন্যায়ের পক্ষে ছিল না। আমি মনে করি, এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অর্জন। 

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানের তৃতীয় দিনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ঢাবির বঙ্গবন্ধু চেয়ার ও বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক ড. আতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পল্পী-কর্ম ফাউন্ডেশন ড. খালেকুজ্জামান আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ৬৯-এর গণঅভ্যুত্থান না হলে বাংলাদেশ স্বাধীন হলেও হয়ত আরও পরে হতো। এই গণঅভ্যুত্থানে এককভাবে নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সৃষ্টির যে আলোকবর্তিকা প্রজ্বলিত হয়েছিল সেই কৃতিত্বের সিংহভাগেরই দাবিদার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়।

আজকে বাংলাদেশের ইতিহাস লিখতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান এককভাবে পঞ্চাশ ভাগের বেশি। সুতরাং আমরা বলতে পারি স্বাধীনতা পূর্বকালীন এবং স্বাধীনতার স্বপ্নপূরণসহ যা কিছু বলেন তার একক কৃতিত্বের দাবিদার, অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয়।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় যেমন ভালো কাজ করেছে, সেই বিশ্ববিদ্যালয়ই আবার বঙ্গবন্ধুকে বহিষ্কার করেছিল। তার অপরাধ তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। যখন বহিষ্কার আদেশের জন্য বঙ্গবন্ধুকে শোকজ করা হয়, জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন- যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ন্যায়ের কথা বললে বহিষ্কারের হুমকি দেয়, সেই বিশ্ববিদ্যালয়ের কোনো সনদ নেওয়া যথার্থ নয় বলে আমি মনে করি। এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছোট করার জন্য বলছি না। অর্থাৎ কোনো কোনো সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনে খারাপ চিন্তা করা, স্বাধীনতার বিপক্ষের মানুষও ছিলেন।


একাত্তর/এআর

বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে সরকার।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে...
‎প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। 
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর