'স্বাধীনতাবিরোধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে'

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১:০৩ এএম

বিভিন্ন দেশে পালিয়ে থাকা স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানদের দেশে ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। সেসব দেশ থেকে সহযোগিতা না পাওয়ায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের সকল চেষ্টা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চাইনি তাদের সঙ্গে ষড়যন্ত্র করে সূর্যসন্তানদের হত্যা করেছে রাজাকার-আলবদররা। তারাই বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে।

তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। এখনো যারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যেসব দেশে পালিয়ে রয়েছে সেসব রাষ্ট্র থেকে সহযোগিতা না করায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।

হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালে রাজাকার-আলবদরদের হাতে নিহত হওয়া সব শহীদদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে।


একাত্তর/এআর

গণতন্ত্র বিশ্বাস করাটা একটি মানসিকতার বিষয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্য প্রবাহের অবারিত স্রোত থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই বর্তমান সময়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা ও...
সরকারি কোষাগার বা রাজস্ব খাত থেকে কোনো অর্থ খরচ না করেই সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল খেলা সফলভাবে সম্প্রচার করেছে সরকার। আগামী বিশ্বকাপকে বাণিজ্যিক দিক থেকেও একটি লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার সার্বিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর