কিছু পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি কাদের: ড. শারফুদ্দিন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮:১৪ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান।

পরে ব্যথা কমে গেলেও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে অসুস্থতা নিয়ে সেতুমন্ত্রী হাসপাতালে গেলে দুপুর নাগাদ তাকে ভর্তি করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

অধ্যাপক শারফুদ্দিন জানান, ওবায়দুল কাদের নিয়মিত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড তাকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।

ওবায়দুল কাদেরের অ্যাজমা আছে উল্লেখ করে বিএসএমএমইউয়ের উপাচার্য বলেন, তবে তার অক্সিজেন স্যাচুরেশন ভালো। চিকিৎসকেরা ওবায়দুল কাদেরকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

আগামীকাল সকাল ১০ টায় তাকে আবার দেখার পর পরবর্তী আপডেট জানানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: অসুস্থতা নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

অসুস্থতার বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ জানান, সকালে সেতুমন্ত্রী বিএসএমএমইউতে যান। চিকিৎসকেরা তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছেন। এজন্য তাকে হাসপাতালে থাকতে হবে।

এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, দলের পক্ষ থেকে সেতুমন্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানান তিনি।

একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ সকল দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের মার্চ মাসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। সেখানে দীর্ঘ প্রায় দুই মাস অবস্থান করে চিকিৎসা শেষে সুস্থ হয়ে মে মাসে দেশে ফেরেন ওবায়দুল কাদের।


একাত্তর/টিএ

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর