লন্ড‌নে বাংলাদেশ হাইক‌মিশ‌নের সার্ভার অকার্যকর

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৯:১৯ এএম

লন্ডনে বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের সার্ভার একদিনের বে‌শি সময় ধরে অকার্যকর হ‌য়ে র‌য়ে‌ছে। 

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে লন্ডনের বাংলা‌দেশ হাইক‌মিশ‌ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল থেকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট, ভিসা ও এনভিআর'র কাজে ব্যবহৃত সার্ভারটি যান্ত্রিক গোলযোগের কারণে সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। 

সার্ভারের মূল কারিগরি বিষয়সমূহ ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ায় এখন পর্যন্ত হাইকমিশনের চেষ্টা স্বত্বেও তা পুনর্বহাল করা সম্ভব হয়নি। 

আরও জানা গেছে, সার্ভারটির অকার্যকর অবস্থার কথা ইতোমধ্যেই ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে জানানো হয়েছে। ঢাকা থেকে একটি উচ্চ পর্যায়ের কারিগরি টিম জরুরি ভিত্তিতে লন্ডনে পৌঁছাবে। 

আরও পড়ুন: বিজয়ের পঞ্চাশ বছরে বদলে যাওয়া বাংলাদেশ

উদ্ভুত পরিস্থিতিতে হাইকমিশনে এখন পর্যন্ত জমাকৃত সকল পাসপোর্ট, ভিসা ও এনভিআর আবেদনসমূহ জরুরিভিত্তিতে ম্যানচেস্টার ও বার্মিংহামে অবস্থিত হাইকমিশন শাখা থেকে যাচাই-বাছাই করে লন্ডন হাইকমিশন থেকে ডেলিভারি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এই বিজ্ঞপ্তিতে যেসব ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীর জরুরিভিত্তিতে ঢাকা ভ্রমণের প্রয়োজন রয়েছে, তাদের ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর অথবা বাংলাদেশে অন্যকোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন এরাইভাল ভিসা সংগ্রহের পরামর্শ দি‌য়ে‌ছে বাংলা‌দেশ হাইক‌মিশন।


একাত্তর/জো 

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর