আইন তৈরী করে ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে ন্যাপের সুপারিশ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৬:১০ পিএম

সংবিধান অনুযায়ী আইন তৈরী করে নির্বাচন কমিশন গঠনে উদ্যোগ নিতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার কমিয়ে মানুষকে ভোট দেয়ার সুযোগ করে দেয়ার সুপারিশ করেছে দলটি। 

রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির কার্যকরী সভাপতি আইভী আহমেদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে যোগ দেন। 

রোববার বিকেল ৪ টায় সংলাপ শুরু হয়ে চলে সাড়ে পাঁচটা পর্যন্ত। ন্যাপের কার্যকরী সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে বঙ্গভবনে যান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থ সারথি চক্রবর্তী, সমাজ কল্যাণ সম্পাদক অনিল চক্রবর্তী।

এসময় রাষ্ট্রপতি চাননি বলে নির্বাচন কমিশনার হিসেবে কারো না, ন্যাপের পক্ষ থেকে সুপারিশ করা হয়নি। তবে সময় নেই এর অজুহাত না দেখিয়ে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীন ও কার্যকরী নির্বাচন কমিশন গড়ে তুলতে দ্রুত আইন করার পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে দলটি।

এছাড়াও, দলটির লিখিত আকারে জমা দেয়া ৭ দফা সুপারিশে দক্ষ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।  

এর আগে গত ২০ ডিসেম্বর সংলাপে অংশ নিয়েছিল সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবং ২২ ডিসেম্বর অংশ নিয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

একাত্তর/ এনএ

বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর