সবাইকে সঠিক রাজনীতি বেছে নিতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৭:৫২ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতিতে সচেতন হতে হবে। রাজনীতি সচেতন না হয়ে সফল মানুষ হওয়া যায় না। সুনাগরিক হওয়া যায় না। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘রাজনীতি করো বা না করো কেউ রাজনীতির বাইরে নয়। তাই সবাইকেই রাজনীতি সচেতন হতে হবে। সঠিক রাজনীতি বেছে নিতে হবে’। 

রোববার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ নয়। আমার দুইটি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। একটি প্রতিষ্ঠানে গিয়ে ভয় পেয়েছি। কারণ সেখানে লেখা আছে—ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যম্পাস। অর্থাৎ ধূমপানের মতো রাজনীতিটাও পরিত্যাজ্য। এই ম্যাসেজ সেই প্রতিষ্ঠান দেওয়ার চেষ্টা করছে।’

দীপু মনি বলেন, ‘জীবনের সব ক্ষেত্রের মতো রাজনীতিতে ভালো মন্দ আছে। কিন্তু তার অর্থ এই নয় যে, রাজনীতি ভলো নয়। রাজনীতি সেই জায়গা, যেখানে জীবনের সব সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের ব্যক্তি জীবনটা কেমন চলবে সেই সিদ্ধান্ত নিজেরাই নেই। কিন্তু আমাদের জীবন-জীবিকা কেমন চলবে, দেশটা কেমন হবে, আমার লেখাপড়ার সুযোগ থাকবে কি থাকবে না, খাবারের সংস্থান হবে কি হবে না, কাজের সংস্থান হবে কি হবে না, সকালে উঠে কলটা চালালে পানি আসবে কি আসবে না, সেই সিদ্ধান্তগুলো যেখানে গৃহীত হয় সেটাই রাজনীতি। সেখানে দায়িত্বের পাশাপাশি ক্ষমতারও একটি যোগ আছে। সেখানে কিছু সুযোগসন্ধানী লোক আসতে পারে। কিন্তু তার অর্থ এই নয়, রাজনীতি জায়গা ঠিক নয়। মানুষের জন্যই রাজনীতি করতে হবে।

মন্ত্রী আরো বলেন, ‘রাজনীতি সেটাই যার মধ্যে থাকে দেশের জন্য ভালোবাসা, দেশের সেবা, মানুষের জন্য ভালোবাসা, মানুষের সেবা। আশা করি তোমরা সবাই রাজনীতি করো বা না করো, সেই রাজনীতির সঠিক পথ তোমরা বেছে নিতে পারবে।

করোনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সারাদেশে টিকা কার্যক্রম বাড়ানো হচ্ছে। সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

একাত্তর/ এনএ
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনভর বিক্ষোভ ও দাবি আদায়ের লড়াইয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর