লঞ্চে আগুনের ঘটনায় তদন্ত কমিটির মেয়াদ বাড়লো তিনদিন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৯:৪৫ পিএম

ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির মেয়াদ বুধবার (২৯ ডিসেম্বর) থেকে আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় একইদিন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়।

আরও পড়ুন: লঞ্চে আগুনের ঘটনায় ঢাকায় আরও এক রোগীর মৃত্যু

সাত সদস‍্যের উক্ত কমিটির মেয়াদ তিন কার্যদিবস থাকলেও কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আবারও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।

এদিকে, লঞ্চে আগুনের ঘটনার ষষ্ঠদিনের অভিযানেও নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। একইদিন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এছাড়া নিখোঁজ আরও ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।


একাত্তর/টিএ

সম্প্রতি হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রায় এক ঘণ্টা বিস্তারিত আলোচনা হয়।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় সময় একদিন পিছিয়েছে। সোমবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর