শিল্পকলা একাডেমিতে শুরু ১০ দিনের পিঠা উৎসব

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৯:০১ পিএম

রাজধানীর শিল্পকলা একাডেমি প্রঙ্গণে শুরু হয়েছে ১০ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। বুধবার বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। আগামি ১৪ জানুয়ারি পর্যন্ত এ পিঠা উৎসব চলবে।

উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার ভোজন রসিক বাঙালির অনন্য এক ঐতিহ্য বাহারী পিঠা। 

পিঠা বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। আদিকাল থেকেই অঞ্চল ও ঋতু ভেদে নানা রকম পিঠা তৈরি হয়ে আসছে।

তিনি বলেন, ‘শৈশব থেকেই আমরা গ্রামবাংলার হরেক রকম সুস্বাদু পিঠাপুলি খেয়ে বড় হয়েছি, যা থেকে নতুন প্রজন্ম বিশেষ করে শহরের বাসিন্দারা অনেকখানি বঞ্চিত’।

সেজন্য সারাদেশে এ উৎসব ছড়িয়ে দেয়া একান্ত প্রয়োজন। তাহলে তরুণ প্রজন্ম ক্ষতিকর ফাস্ট ফুড সংস্কৃতি থেকে বেরিয়ে আদি ঐতিহ্য পিঠাপুলিতে অভ্যস্ত হবে বলেও মনে করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ২০০৮ সাল থেকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব আয়োজন করে আসছে। ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে এ উৎসব বসেছে।

আগামীতে প্রতি জেলায় পিঠা উৎসব আয়োজন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ উৎসবের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা প্রদান করবে জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।


একাত্তর/এনএ
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর