দেশের ৮০ ভাগ মানুষকে করোনা টিকা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০২:১২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের ৮০ ভাগ মানুষকে করোনার টিকা দেওয়া হবে। সবাইকে টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা পেলে ছোট শিশুদেরও টিকা দেওয়া হবে। 

রোববার (৯ জানুয়ারি) দেশের বিভাগীয় আটটি শহরে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের বিভাগীয় শহরের একযোগে এ অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। 

এসময় প্রধানমন্ত্রী জানান, দেশে ক্যান্সার, কিডনী ও হার্টের অসুখে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদেন গবেষণা করার পরামর্শ দেন। একই সঙ্গে দেশের মানুষদের খাদ্যাভাস থেকে শুরু করে সব বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। 

আরও পড়ুন: আপিল বিভাগে নিয়োগ পেলেন চার বিচারপতি

শেখ হাসিনা জানান, বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সারা বিশ্বে করোনা আবার দেখা দিয়েছে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। বড়ো সমাবেশে  না যেতে দেশের মানুষের প্রতি অনুরোধ করেন। একই সাথে  বড়ো কোনো সমাবেশের আয়োজন  যেন কেউ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


একাত্তর/এসি


বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর