ভারত ভ্রমণ পরিহারের পরামর্শ হাইকমিশনারের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৬:২৩ পিএম

করোনা পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ভারতে ভ্রমণ করা থেকে বাংলাদেশি নাগরিকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

রোববার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে করোনা টিকার বুস্টার ডোজ নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তবে যোগাযোগের ক্ষেত্রে স্থলপথের বর্ডার ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা এবং ভিসা চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মুরাদ ও তার স্ত্রীর অস্ত্র জমা

এর আগে কূটনীতিকদের জন্য টিকার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরপর অন্যান্যদের সঙ্গে টিকা নেন বিক্রম দোরাইস্বামী।

বিক্রম আরও বলেন, ১১ জানুয়ারি থেকে ভারতে যাওয়া সবাইকে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিশ্বের যেকোনো দেশ থেকে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্যও এ নিয়ম প্রযোজ্য হবে বলেও উল্লেখ করেন তিনি।


একাত্তর/টিএ

চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর